বিনোদন

কী হলো র‍্যাপার বাদশার?

বাংলাদেশের একজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন, চোখে সেলাই ও চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ছবি, একজন যুবকের চোখে সেলাই ও চিকিৎসা চলমান, স্বাস্থ্যসেবা ও জরুরি পরিস্থিতির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোখে গুরুতর চোট পেয়েছেন বলিউডের বিখ্যাত গায়ক বাদশা। সমাজমাধ্যমে তার শেয়ার করা বেশ কিছু ছবি এমনটাই ইঙ্গিত দিচ্ছে। একটা চোখ ফুলে ঢোল তার। কিন্তু কী হলো র‌্যাপারের?

বুধবার (২৪ সেপ্টেম্বর) সমাজমাধ্যমে দুটি সেলফি পোস্ট করেছেন বাদশা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, একটি চোখ ফুলে ঢোল। বেশ জোরে কেউ মারলে যেমন ফুলে যায়, তেমনই অবস্থা। এমন হাল যে চোখ প্রায় বুজে আসছে। পরের ছবিতে দেখা যাচ্ছে, ওই চোখেই ‘ব্যান্ডেজ’ লাগিয়েছেন। কিন্তু কীভাবে এমন অবস্থা হল গায়কের?

ভয়ের কিছু নেই। এই ছবির ক্যাপশনেই স্পষ্ট, ছবিটি বর্তমান সময়ের নয়। ছবি পোস্ট করে তিনি লেখেন, “যে ভাবে অবতারজীর ‘মুক্কা’ লাগে।”

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’। যেখানে এক সাথেই দেখা গেছে প্রচুর তারকার সমাগম। সালমান খান থেকে শুরু করে আমির খানের পাশাপাশি পরিচালক রাজামৌলিকেও দেখা গিয়েছে এই সিরিজে। সেখানেই দেখা গিয়েছে বাদশাকেও।

সিরিজে মনোজ পাওয়ার সঙ্গে লড়াই করতে দেখা যায় তাকে। মনোজের চরিত্রের নাম অবতার। সেই দৃশ্যেরই ছবি বাদশা পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে।

যদিও বাদশার পোস্ট দেখে আতঙ্কিত তার অনুরাগীরা। অনেকেই প্রশ্নে ভরিয়েছেন। কী হয়েছে তার, কিভাবে এত আঘাত পেলেন? কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন শিল্পী নিজেই। তাতে বলাই যায়, এই ছবি নতুন নয়, চিন্তারও কোন বিষয় নেই।- টাইমস নাউ

বিষয়:বাদশা র‍্যাপার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…