আন্তর্জাতিক

মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে ফিরে পুরো পরিবারকে হত্যা

অজান্তে হাতকড়া পরা হাতের ছবি, বন্দিত্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতকড়া পরা হাতের ছবি, বন্দিত্ব ও মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উপস্থাপিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে ফিরে পুরো পরিবারকে হত্যার অভিযোগে কেশব (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

দক্ষিণ-পশ্চিম দিল্লির পালামে মঙ্গলবার রাতে কেশব তার বাবা-মা, বোন এবং দাদীকে ছুরিকাঘাতের পর হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

কেশবের দাদি দিওয়ানা দেবী (৭৫), বাবা দিনেশ (৫০), মা দর্শনা এবং বোন উর্বশী (১৮)-এর রক্তাক্ত দেহগুলি আলাদা ঘরে পাওয়া গেছে। তার বাবা-মায়ের মৃতদেহ বাথরুমে এবং তার বোন এবং দাদীর মৃতদেহ অন্য ঘরে পাওয়া যায়।

রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে চিৎকারে একই ভবনের প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা পুলিশে খবর দেয়। কেশব বাড়িতে থেকে পালানোর চেষ্টা করছিল, তখন আত্মীয়রা তাকে ধরে নিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পুলিশ বলছে গ্রেপ্তারের সময় কেশবের সারা গায়ে রক্তমাখা ছিল। প্রত্যেকের গলা কাটার জন্য কেশব ধারালো বস্তু ব্যবহার করা সহ একাধিকবার ছুরিকাঘাত করেছিলেন।

কেশব এক মাস আগে গুরগাঁওয়ের চাকরি ছেড়ে দিয়েছিল এবং দিওয়ালির পর থেকে বেকার ছিল, পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডের সময় সে মাদকাসক্ত ছিল বলে অভিযোগ করছে পুলিশ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…