চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লামিমার কারণে শিমুলের বিয়ে হচ্ছে না!

'আমাদের মধ্যে আসলেই খারাপ কিছু নাই'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৫
বিনোদন
A A
দুজন তরুণ যুবক ও যুবতী হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের মাধ্যমে শিমুল-লামিমা দুজনে পরিচিতি পেয়েছেন। সিরিয়ালের গল্পে, তাদের পরস্পরের প্রতি ফ্লাটিং, প্রেম হতে হতেও না হওয়া ব্যাপক পছন্দ দর্শকদের! সোশ্যাল মিডিয়াতে শিমুল-লামিমা অভিনীত বিভিন্ন ভিডিও ক্লিপসে লাখ লাখ ভিউ! পর্দার তাদের খুনসুটি কিংবা চিটিং দেখে বিনোদিত হওয়া দর্শক মনে করেন, অফস্ক্রিনে শিমুল-লামিমা চুটিয়ে প্রেম করছেন!

লামিমার সঙ্গে প্রেম প্রসঙ্গে দর্শকদের এই ধারণা সম্পর্কে শিমুল নিজেও অবগত। তিনি জানান, দর্শকরা মনে করে আমাদের কঠিন প্রেম চলে। কিন্তু একদমই তেমন না। চ্যানেল আই অনলাইনকে শিমুল বলেন, আমাদের মধ্যে আসলেই খারাপ কিছু নাই। আমরা শ্রেফ অভিনয়টাই করি।

মজা করে শিমুল বলেন, সবাই মনে করে লামিমা আমার গার্লফ্রেন্ড। তার কারণে আমার বিয়ে হচ্ছে না! আসল ঘটনা হচ্ছে, শুটিং ছাড়া অন্য সময়ে আমি তাকে আপনি সম্মোধন করি, লামিমা আপু বলে ডাকি, তিনিও আমাকে ভাইয়া বলে ডাকেন। তিনি শ্রেফ আমার কলিগ। তার সঙ্গে ভালো কিছু যদি থেকে থাকে সেটা হলো স্ক্রিন ক্যামিস্ট্রি। আমাদের জুটিটা দর্শকরা পছন্দ করেন। তাই সবকিছু আমরা মেনে নিয়ে কাজ করি।

দর্শকদের তুমুল আগ্রহের কারণে সাফল্যের ধারাবাহিকতা বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ প্রচার হচ্ছে। বঙ্গ ওটিটি, চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব এই তিন মাধ্যমেই দেখা যাচ্ছে জনপ্রিয় এই সিরিয়ালটি। প্রথম এপিসোড থেকে অভিনয় করতে দেখা যাচ্ছে শিমুলকে।

সঙ্গে আরও আছেন মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, পাভেল, লামিমা, ইশতিয়াক রুমেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ অনেকে।

Reneta

শিমুল বলেন, কিছুদিন হলো নতুন সিজন শুরু হলো। মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। এবার আগে ওটিটিতেও আসছে, এই জিনিসটা দর্শকদের বোঝাতে একটু সময় লাগছে। তবে দর্শক উপভোগ করছে। না দেখলে তো মন্তব্য করার স্কোপ পেতো না। এসবের মধ্যেও পাইরেসি হয়ে যাচ্ছে। আসলে কোনো কনটেন্ট জনপ্রিয়তা পেলে সেটা অ্যাপ থেকে পাইরেসির কবলে পড়ে। আর আমাদের দেশের দর্শকদের সচেতন হতে আরো সময় লাগবে।

শিমুল বলেন, এবার দর্শক কিছুটা ভাগ হয়েছে। একদল ওটিটিতে, আরেকদল আছে ইউটিউবে। আরেকটা অংশ টেলিভিশনে। আগে দর্শকরা ইউটিউবের জন্য বসে থাকতো। যারা ‘ব্যাচেলর পয়েন্ট’ একসঙ্গে অনেক পর্ব দেখতে চান, তারা সাবক্রাইব করে আগেই অ্যাপ থেকে দেখছে। দর্শক ভাগ হলেও সব মাধ্যম থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখছে। প্রতিটা চরিত্র নিয়ে কথা হচ্ছে। সামনে আরও জমবে বলে আমি বিশ্বাস করি।

নির্মাতা অমি বলেন, শুরুতেই অ্যাপে রেকর্ড পরিমাণ দর্শকদের কাছে পৌঁছুতে পেরেছি। এবার সেকেন্ড রিলিজ হিসেবে ইউটিউবে দেখা যাচ্ছে। যারা আগেই অ্যাপে দেখেছেন তারা হয়তো না দেখতে পারেন। ইউটিউবের পাশাপাশি আবার চ্যানেল আইয়েও দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমার কাজ পছন্দ করেন এমন দর্শক সবমাধ্যমে রয়েছেন। আমি চাই, সব প্ল্যাটফর্ম দিয়ে তাদের কাছে কাজটি পৌঁছাক।

সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যায় বুম ফিল্মসের ইউটিউব ও চ্যানেল আই-এর পর্দায় দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিবুম ফিল্মসলামিমালিড বিনোদনশিমুল শর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT