চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভের নাতনি হয়েও কেন সিনেমায় এলেন না নব্যা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বচ্চন পরিবারের রক্ত যার ধমনীতে বইছে, তার গন্তব্য বলিউড হবে এটাই স্বাভাবিক ছিল। অমিতাভ বচ্চন থেকে জয়া বচ্চন, অভিষেক থেকে ঐশ্বরিয়া সবাই রুপালি পর্দার জাদুকর। কিন্তু ব্যতিক্রম কেবল শ্বেতা বচ্চন নন্দার কন্যা নব্যা নভেলি নন্দার।

গ্ল্যামার দুনিয়ার হাতছানি এড়িয়ে কেন তিনি ব্যবসায়িক জগতকে বেছে নিলেন, তা নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি।

অনেকেরই ধারণা ছিল, হয়তো পরিবার থেকে তাকে অভিনয়ে আসতে নিষেধ করা হয়েছে। কিন্তু নব্যা স্পষ্ট জানিয়েছেন, বিষয়টি একেবারেই তেমন নয়। বরং তার পরিবার সবসময় তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে।

নব্যা বলেন, “পরিবার আমাকে কোনদিন বলেনি যে তোমাকে সিনেমা জগতের সঙ্গেই যুক্ত হতে হবে, আবার কেউ আমাকে বাধাও দেয়নি। সিদ্ধান্তটা পুরোপুরি আমার ছিল।”

নব্যা জানান, তার মধ্যে অভিনয়ের চেয়ে তার বাবার (নিখিল নন্দা) পারিবারিক ব্যবসার প্রতি টান বেশি ছিল। তিনি বলেন, “আমি চতুর্থ প্রজন্মের সন্তান হিসেবে আমাদের পারিবারিক ব্যবসা (এ্যাসকর্টস গ্রুপ) এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। ছোটবেলা থেকেই আমি বাবাকে কাজ করতে দেখে বড় হয়েছি। আমার মনে হয়েছে, আমি অভিনয়ের চেয়ে উদ্যোক্তা হিসেবে বেশি সফল হতে পারব।”

বলিউডে না এলেও নব্যা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি ‘আরা হেলথ’ নামক একটি স্বাস্থ্য সচেতনতা উদ্যোগের প্রতিষ্ঠাতা। এছাড়া তার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নব্যা’ দারুণ জনপ্রিয়।

Reneta

নব্যা মনে করেন, অভিনয়ের বাইরেও একজন নারী হিসেবে নিজের শক্তিশালী পরিচয় তৈরি করা সম্ভব। তিনি বলেন, “আমি যে কাজটা করছি, তাতে আমি খুশি। অভিনয়ের প্রতি আমার সেই তীব্র প্যাশেন কোনদিন ছিল না যা একজন পেশাদার শিল্পীর থাকা উচিত।

নানা অমিতাভ বচ্চন নাতনির এই সিদ্ধান্তে গর্বিত। নব্যা জানান, নানা সবসময়ই তার কাজের প্রশংসা করেন এবং তাকে উৎসাহ দেন। বলিউডের জাঁকজমক থেকে দূরে থেকেও নব্যা আজ নিজের যোগ্যতায় একজন সফল তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নব্যা চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার ভাই অগস্ত্য নন্দা চলচ্চিত্রে তার কর্মজীবন শুরু করেছেন। তিনি ‘দ্য আর্চিজ’ এবং এই বছর মুক্তি পাওয়া ‘ইক্কিস’ চলচ্চিত্রে কাজ করেছেন। অগস্ত্যের সঙ্গে রয়েছেন ধর্মেন্দ্র ও অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চননব্যা নভেলি নন্দাশ্বেতা বচ্চন নন্দাশ্বেতা বচ্চন নন্দার কন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT