চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মানুষ এখন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে: বেবী নাজনীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
বেবী নাজনীন সংবাদ সম্মেলনে কথা বলছেন, সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি সমর্থক হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের তোপের মুখে পড়েছিলেন সংগীত শিল্পী বেবী নাজনীন। এ কারণে তিনি গত ৮ বছর পর যুক্তরাষ্ট্র ছিলেন। সেখান থেকে আজ রবিবার সকালে ঢাকায় পা ফিরেছেন।

বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বেবী নাজনীন। নেমেই কথা বলেন, উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে। শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান বেবি নাজনীন।

অন্তর্বর্তী সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আশাবাদী বলেও জানান। যাবতীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান এই তারকা শিল্পী। এ সময় সংবাদকর্মীদের অনুরোধে তার জনপ্রিয় গান, ‘কাল সারা রাত’ গানের দুইটি লাইন গেয়ে শোনান ।

Banglabid

বেবী নাজনীন বলেন, দীর্ঘদিন পরে দেশে আসার অভিজ্ঞতা আসলেই অন্যরকম। জুলাই আন্দোলনের শিক্ষার্থী-জনতার ত্যাগের কারণে দেশে ফিরেছি। শিল্পী হিসেবে আমি আবারও দর্শকের সামনে ফিরব। দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। শুধু আমি নই, দেশের মানুষও এখন স্বাধীনভাবে কথা বলতে ও নিঃশ্বাস নিতে পারছে।

”তাদের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরে আমরা নতুন পথে এগিয়ে যাবো।”

তিনি আরও বলেন, আমাদের শিল্পীদের দীর্ঘদিন ধরে দলীয় মোড়কে আটকে রাখা হয়েছে। আমি এটা চাই না। শিল্পীরা দলমতের ঊর্ধ্বে থাকবেন, তারা সবার। বিশেষ কোনো দলের সমর্থক বলেই তাকে এড়িয়ে চলতে হবে, এমন সংস্কৃতি আমি চাই না।

Reneta

”সঙ্গীতাঙ্গন ঢেলে সাজানোর কাজ করতে চাই। সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের সামনে নতুন বাংলাদেশ তৈরি হবে।”

দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনো সক্রিয় এই সংগীতশিল্পী। গত জুন মাসে বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমান তালে।

বেবী নাজনীনের গাওয়া উল্লেখযোগ্য গান ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আজ পাশা খেলবো রে শাম’, ‘ও বন্ধু তুমি কই কই রে’ ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেবী নাজনীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT