জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনায় প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামীদের পঞ্চগড় ও বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব। ঘটনায় ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে হত্যা মামলা করেছেন সাংবাদিক গোলাম রাব্বানীর স্ত্রী মনিরা বেগম।







