চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৩ ইনিংস ও ৮০৭ দিন পর বাবরের সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাবর আজমের ব্যাট ও গ্লাভস হাতে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালের ৩১ আগস্ট এশিয়া কাপের গ্রুপপর্বে নেপালের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন বাবর আজম। এরপর ৮৩ ইনিংসে তিন অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি পাকিস্তান তারকা। ৮০৭ দিন ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরির দেখা পেলেন ৩১ বর্ষী। তার অপরাজিত শতকে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে স্বাগতিক দলটি।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা। ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে যেতে চেয়েছিলেন। তবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শ্রীলঙ্কার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তার অনুরোধে সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় লঙ্কান বোর্ড। পরে একদিন পিছিয়ে দ্বিতীয় ওয়ানডে হয়েছে আজ শুক্রবার।

টসে হেরে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৮৮ রান তোলে তারা। জবাবে নেমে ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেন জানিথ লিয়ানেগে। ৬৩ বলে ৫৪ রান করেন। কামিন্দু মেন্ডিস ৪৪, সাদিরা সামারাবিক্রমা ৪২, ভানিডু হাসারাঙ্গা ৩৭* এবং কামিল মিশারা ২৭ রান করেন। এছাড়া পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৪ ও ২০ রান।

পাকিস্তানের হয়ে আবরার আহমেদ ও হারিস রউফ ৩টি করে উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম নেন এক উইকেট।

রানতাড়ায় ভালো শুরু পায় পাকিস্তান। উদ্বোধনীতে ফখর জামান ও সাইম আইয়ুব তোলেন ৭৭ রান। ৯.৪ ওভারে সাইম ফিরলে জুটি ভাঙে। ২৫ বলে ৩৩ রান করেন। দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়েন ফখর ও বাবর। ৯৩ বলে ৭৮ রান করে ফখর ফিরলে জুটি ভাঙে।

Reneta

এরপর আর কোনো উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডে ক্রিকেটে ২০তম সেঞ্চুরি করা বাবর অপরাজিত থাকেন ৮ চারে ১১৯ বলে ১০২ রানে। রিজওয়ান অপরাজিত থাকেন ৫ চার ও ১ ছক্কায় ৫৪ বলে ৫১ রানে।

লঙ্কানদের হয়ে দুটি উইকেট নেন দুশমন্থ চামিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডেপাকিস্তানবাবররাওয়ালপিন্ডিলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT