চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচিত সেই পোস্টের ব্যাখ্যা দিলেন ফখর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জিতের উল্লাসে মাঠে আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সতীর্থ বাবর আজমের খারাপ সময়ে পক্ষে কথা বলে বিপদে পড়েছিলেন ফখর জামান। তাকে কারণ দর্শানোর নোটিশও দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এতদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবরের পক্ষে নিয়ে করা পোস্টের ব্যাখ্যা দিয়েছেন ফখর।

এক অনুষ্ঠানে ফখর বলেছেন, ‘আমি পরে বিষয়টা নিয়ে ভেবেছি যে, আমার আসলে তখন টুইটটা করা উচিত হয়নি। তবে লোকে আমার পোস্টটা ভুলভাবে নিয়েছে। তারা ভেবেছে আমি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছি। এটা শতভাগ ভুল। আপনি যদি আমার টুইটের সময়টা দেখেন, দেখা যাবে বোর্ডের সিদ্ধান্তের আগে পোস্ট করেছিলাম।’

‘আমি ২-৩ দিন ধরে নিউজে দেখছিলাম সাংবাদিকরা এবং সাবেক ক্রিকেটাররা বাবরের সমালোচনা করছিলেন। মনে করেছিলাম বাবর দলের জন্য অনেককিছু করেছে, তবুও তারা চাচ্ছিলেন যেন বাবরকে দল থেকে বাদ দেয়া হয়।’

‘বুঝতে পারছি যে, কেউই বোর্ডের ঊর্ধ্বে নয়। তরুণ ক্রিকেটারদের এটাও বলতে চাই যে, তোমরা যত বড়ই হও না কেনো, কেউই বোর্ডের ঊর্ধ্বে নয় এবং তোমাদের তাদের সমালোচনা করা উচিত নয়, যখন তোমরা খেলা চালিয়ে যাচ্ছো। তবে হ্যাঁ, আমার ব্যাখ্যাটা হচ্ছে টুইটটা করেছিলাম বোর্ডের সিদ্ধান্তের আগে।’

গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ছন্দে না থাকা বাবরকে বাদ দেয়ার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফখর লিখেছিলেন, ‘বাবর আজমকে বাদ দেয়ার বিষয়টি উদ্বেগজনক। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত ফর্মে না থাকলেও বিরাট কোহলিকে স্কোয়াড থেকে বাদ দেয়নি ভারত। সেসময় তার গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০।’

‘যদি আমাদের প্রধান ব্যাটসম্যানকে (বাবর) দূরে সরিয়ে দেয়ার কথা বিবেচনা করি, তাহলে এটি পুরো দলকে গভীর নেতিবাচক বার্তা পাঠাতে পারে। নিঃসন্দেহে সে পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটার। প্যানিক বোতাম এড়ানোর এখনও সময় আছে। আমাদের মূল খেলোয়াড়দের দুর্বল করার পরিবর্তে তাদের সুরক্ষার দিকে মনোনিবেশ করা উচিত।’

Reneta

পিসিবির দল ঘোষণার মিনিট দশেক আগে এক্স হ্যান্ডলে মন্তব্যটি করেছিলেন ফখর। পরে দেখা যায়, বাবরের সঙ্গে বাদ দেয়া হয়েছে দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। সেসময় ফখরকে কারণ দর্শানোর নোটিশ দেয় পিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপিসিবিফখরবাবরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT