চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসার জন্য চীন যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৫
রাজনীতি
A A
চীনে চিকিৎসার জন্য লুৎফুজ্জামান বাবর যাচ্ছেন, সঙ্গে অন্য ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসার জন্য আগামীকাল বুধবার ২৩ জুলাই দুপুর ১২টার ফ্লাইটে চীনে যাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য রোগের চিকিৎসা নিবেন তিনি।

লুৎফুজ্জামান বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাভোগের কারণে তার নানা ধরণের অসুস্থতা দেখা দিয়েছে। ইউরোপ-আমেরিকার পাশাপাশি এশিয়ার সিঙ্গাপুরে এ সংক্রান্ত ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। তবে ব্যয় সংকোচনের জন্য তিনি চীনে যাচ্ছেন। প্রায় দুই সপ্তাহের চিকিৎসা শেষে আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

১৭ বছর কারাভোগের পর এবছর ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০০৭ সালের ওয়ান-ইলাভেন সরকার ও পরে পুরো আওয়ামী আমল জুড়েই কারাগারে ছিলেন এই বিএনপি নেতা।

এসময়ে তার নামে দায়ের অনেকগুলো মামলার মধ্যে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় হয়। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সবগুলো মামলা থেকে খালাস পান তিনি।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়লাভ করেন তিনি। ২০০১-২০০৬ মেয়াদে জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনবাবরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT