চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের জন্য পুরো ভারতকে একসাথে করলেন শাহরুখ!

আলোচনায় ‘ব্যাডস অব বলিউড’ এর ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

অবশেষে প্রকাশ্যে এলো শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ এর ট্রেলার। প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে বলিউডের অন্দরমহলের নানা কীর্তি উঠে আসার আভাস মিলেছে।

সোমবার প্রকাশিত ট্রেলারটি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেখা শুধু নেটফ্লিক্স ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে দেখা হয়েছে আড়াই কোটিবারের বেশী! আর ট্রেলার দেখে কয়েক হাজার মানুষ মন্তব্য করেছেন!

একজন লিখেছেন, নিজের ছেলের প্রথম কাজে শাহরুখতো পুরো ভারতকে একসাথে করে ফেললেন! অন্য আরেকজন লিখেছেন, পৃথিবীতে এমন ইতিহাস বিরল; যে একটি কাজে ছেলে পরিচালক, বাবা অভিনেতা এবং মা সেটির প্রযোজক!

হ্যাঁ, এমন হাজার হাজার মন্তব্য এসেছে ‘ব্যাডস অব বলিউড’ এর ট্রেলার-এ! আর এই সিরিজের মধ্য দিয়ে প্রথমবার শাহরুখ, সালমান ও আমির খানকে পর্দা শেয়ার করতে দেখা যাবে! এই অসাধ্য সাধনের জন্যও আলোচনায় ‘ব্যাডস অব বলিউড’!

মূলত সিরিজে বলিউডের বাইরের এক নায়কের লড়াই দেখানো হয়েছে। বলিউডের রাঘব বোয়ালদের ‘দাদাগিরি’ থেকে আন্ডারওয়ার্ল্ড যোগ, ‘ইডলি-বড়া পাও’ তরজা থেকে এক মধ্যবিত্ত বাড়ির ছেলের সুপারস্টার হয়ে ওঠার নেপথ্যকাহিনি, এক সিরিজেই যাবতীয় প্লট রেখে গল্প বুনেছেন বলিউড বাদশার ছেলে আরিয়ান খান।

আর বলিউডের তিন খানই নয়- সিরিজে ক্যামিও চরিত্রে আরো দেখা যাবে রণবীর সিং, সারা আলি খান, এস এস রাজামৌলি, দিশা পাটানি, বাদশার মতো অনেক তারকাকে!

Reneta

সিরিজটি দেখতে অপেক্ষা করতে হবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ওইদিন নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ব্যাডস অব বলিউড’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানআরিয়ান খানট্রেলারববি দেওলব্যাডস অব বলিউডশাহরুখ খানসালমান খানসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT