চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁধন যেভাবে ‘গুটি’র সুলতানা হয়ে উঠলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেল নতুন সিরিজ ‘গুটি’। এতে একজন মাদক চোরাকারবারি নারীর চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

শরীরে মাদক বহন করে কিছু নারী লোমহর্ষক বিভিন্ন ঘটনার মুখোমুখি হয়। সুলতানা চরিত্রের মাধ্যমে তেমন এক চরিত্র পোট্রে করেছেন বাঁধন। বৃহস্পতিবার রাতে চরকিতে স্ট্রিমিংয়ের পর থেকেই দর্শকের দারুণ সাড়া পাচ্ছে এটি।

সিরিজটি পরিচালনা করেন শঙ্খদাস গুপ্ত। যিনি এর আগে ‘বলি’ বানিয়েছেলেন। নির্মাতা জানান, চরিত্রটি বাস্তবসম্মত করার জন্য বাঁধন নিজের শরীরে মাদক ঢুকিয়েছিলেন! আরও বলেন, শুধু বাঁধন নয়, সিরিজে অভিনয় করা প্রত্যেক শিল্পী দুর্দান্তভাবে নিজেকের সেরাটা দিয়ে কাজ করেছেন।

বাঁধনের ডেডিকেশনে মুগ্ধ নির্মাতা বলেন, মাদক পাচারকারী নারীরা যেভাবে শরীরের মধ্যে মাদক নিয়ে পাচার করে বাঁধন সেই পরিস্থিতি বোঝার জন্য তেমন অবস্থার মধ্য দিয়েই গিয়েছেন! যেটা আপনারা সিরিজ দেখলেই বুঝবেন। বর্তমানে চরকি অ্যাপে সিরিজটি দেখা যাচ্ছে।

‘গুটি’ মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে আগারগাঁও-এর ফিল্ম আর্কাইভের হলে একটি প্রেস শো করা হয়। সেখানে নির্মাতা শঙ্খদাস এমনটা জানান।

অভিনেত্রী বাঁধন বলেন, ভেবেই আনন্দ লাগছে আমাদের এতোদিনের কষ্ট আজ সবাই দেখতে পারছেন। আমরা সবাই মিলে অনেক কষ্ট করে কাজটা করেছি। আপনারা সিরিজটা দেখেন তার পর অবশ্যই আমাদের জানাবেন কেমন লেগেছে।

Reneta

গুটি’র গল্পে দেখা যাবে, সুলতানা কয়েক বছর ধরে স্থানীয় মাদক চোরাচালানকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এই সময়ের মধ্যে সে প্রচুর অর্থসম্পদ কামায়। বিনিময়ে হারাতে হয়েছে কাছের মানুষ, সম্পর্ক, বিশ্বাস ও আশা। গল্পে দেখানো হয়েছে, মাদক কারবারে সুলতানার পালানোর কোনো পথ নেই। তবে সুলতানাতা তার মেয়ের জন্য সুন্দর এক পৃথিবীর স্বপ্ন দেখেন। সংশ্লিষ্টরা বলছেন, টানটান উত্তেজনা নিয়ে চলতে থাকে ‘গুটি’ সিরিজটি।

সিরিজটিতে অভিনয় করেন শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমি হামিদ, নাসির উদ্দিন খান, আরিয়া আরিত্রা, টুনটুনি সোবহান, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলমসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনআরফান মৃধা শিবলুগুটিচরকিনাসির উদ্দিন খানবাঁধনমাহমুদুল আলমমৌসুমি হামিদলিড বিনোদনশরীফ সিরাজশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT