ক্রিকেট

লঙ্কানদের দাপটে সিরিজ হারিয়ে ফিরেছেন আজিজুলরা

অনূর্ধ্ব-১৯

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি ও ফুলের তোড়া নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি ও ফুলের তোড়া নিয়ে উল্লসিত হয়ে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে দেশে ফিরে এসেছে বাংলাদেশ যুব দল। বৃষ্টির কারণে সবশেষ ম্যাচটি পরিত্যক্ত হয়। লঙ্কানদের সিরিজ হারানোর পরদিন দেশে ফিরল আজিজুল হাকিম তামিমের দল।

শুক্রবার দুপুর ১২টার দিকে দেশে পৌঁছান যুব ক্রিকেটাররা। এখন বাড়ির পথ ধরেছেন তারা। আগামী ২০মে আবারও ক্যাম্প শুরুর কথা রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের।

সর্বশেষ যুব এশিয়া কাপ জয়ের পর আজিজুলের নেতৃত্বাধীন বাংলাদেশ দলটি শ্রীলঙ্কায় সিরিজ জিতেছে দাপটে। যা ২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তাদের জন্য অনুপ্রেরণার। অবশ্য বিশ্বকাপের আগে একাধিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

লঙ্কান সিরিজে দলীয় পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগতভাবেও দারুণ করেছেন যুবারা। দুটি সেঞ্চুরিসহ ৩০২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ওপেনার জাওয়াদ আববার, হয়েছেন সিরিজসেরা। ৪ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হন আল ফাহাদ।

বিষয়:আজিজুল জাওয়াদ ফাহাদ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিসিবি শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…