চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজম খানকে ‘বডি শেমিং’ করে তোপের মুখে নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানি ব্যাটার আজম খানের শারীরিক গড়ন নিয়ে উপহাস করেছেন পেসার নাসিম শাহ। বিপিএলের সিলেট পর্বে স্বদেশি ব্যাটারের সঙ্গে মজা করতে গিয়ে ‘বিতর্কিত আচরণের’ অভিযোগে পড়েছেন তিনি। ঘটনায় সমর্থকদের তোপের মুখে এখন পাকিস্তানি পেসার।

মঙ্গলবার সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০তম ওভারের প্রথম বলে খুশদিল শাহ’র শিকার হন খুলনার তামিম ইকবাল। তামিম ফেরার পর মাঠে আসেন বিশাল বপুর আজম খান।

কুমিল্লার জার্সিতে খেলা নাসিম তখন কিছুটা এগিয়ে যান। ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন আজম খানকে। বিষয়টি পছন্দ করেননি আজম। হাত দিয়ে নাসিমকে সরিয়ে দেন। এরপর ক্রিজের দিকে এগিয়ে যান পাকিস্তানি ব্যাটার। সেখানেও পিছু নেন নাসিম।

Banglabid

আজমের পিছন পিছন দুই হাত প্রসারিত করে উপহাসের ভঙ্গিতে অনুকরণ করে হাঁটতে থাকেন কুমিল্লার বোলার। এ ঘটনায় সমালোচিত হচ্ছেন নাসিম শাহ। নাসিমের এমন অনুকরণকে ‘বডি শেমিং’ বলে আখ্যা দিচ্ছেন অনেকে।

Naseem Shah 😅#BPL2023 pic.twitter.com/rr2VNi8kRx

— Grassroots Cricket (@grassrootscric) January 31, 2023

নাসিমকে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘সবার সম্মুখে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক। তাকে জড়িয়ে ধরা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু পরে যেভাবে হেঁটে দেখিয়েছেন, তা নিতান্তই বডি শেমিং। যারা ঘটনাটিকে রসিকতা বলছে, তাদের সাঙ্গেই এমনটা হওয়া উচিত।’

ঘটনাকে নিছক রসিকতাও বলছেন অনেকে। এক সমর্থক লিখেছেন, ‘আমরা ভালোভাবেই জানি নাসিম কতটা পরিণত ও ভদ্র স্বভাবের। তিনি যা করেছেন তা ভুল। আমি নিশ্চিত, বিষয়টিকে তিনি বডি শেমিং হিসেবে ভাবেননি। তিনি রসিকতা করতে গিয়ে এমনটা হয়েছে। আমরা তাকে সমালোচিত না করি। তিনি এখনও শিখছেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজম খানকুমিল্লা ভিক্টোরিয়ান্সখুলনা টাইগার্সনাসিম শাহবিপিএল-২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT