মুক্তির ২০ দিন পার করে ফেলেছে অমর কৌশিক পরিচালিত সিনেমা ‘স্ত্রী টু’। তবুও যেন বক্স অফিসে দাপট অব্যাহত এই সিনেমার। তার মাঝেই এবার পরবর্তী হরর কমেডি সিনেমার ঘোষণা দিলেন এই পরিচালক।
যেখানে প্রথমবারের মত একসাথে স্ত্রিন শেয়ার করবেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। জানা গেছে, দীনেশ বিজন প্রযোজিত ‘থাম্বা’ শিরোনামে পরবর্তী সিনেমা আসতে চলেছে অমর কৌশিকের।
সম্প্রতি ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে অমর কৌশিক জানান, “তার পরবর্তী সিনেমা ভ্যাম্পায়ার নিয়ে নির্মিত হবে। যার শুটিং আগামী দুই মাসের মধ্যে শুরু হবে। ইতোমধ্যেই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে আয়ুষ্মান ও রাশমিকার সাথে কথা বলা হয়েছে।”
তবে অমর কৌশিক জানিয়েছেন, “স্ক্রিপ্টটি এখনও চূড়ান্ত ভাবে লক করা হয়নি, তবে আমরা গল্পটি লিখেছি এবং এখন আমাদের চিত্রনাট্য তৈরি করতে হবে। আমি গল্পের কয়েকটি অংশে সন্তুষ্ট নই, তাই বর্তমানে এটি নিয়ে কাজ চলছে।”
দীনেশ বিজন প্রযোজিত হরর কমেডি সিনেমা মানেই যেন এখন বক্স অফিসে হিট। তার উপর পর্দায় আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা জুটির প্রথম সিনেমা। সব মিলিয়ে যে ব্যাপক একটা ধামাকা আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।- পিঙ্কভিলা







