শিল্প সাহিত্য

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ‘গোলাম মুস্তাফা আবৃত্তি পদক’ প্রদান

আবৃত্তি শিল্পীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবৃত্তি শিল্পীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রতিবারের মতো এবারও ‘একুশের প্রথম প্রহর উদযাপন, গোলাম মুস্তাফা আবৃত্তি পদক এবং বৃষ্টি-দোলা তরুণ আবৃত্তিশিল্পী’ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। 

আজ মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই আয়োজন করা হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এমপি। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, একুশে পদকে ভূষিত আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ। অনুষ্ঠানে একুশে পদকে ভূষিত হ‌ওয়ার অনুভূতি প্রকাশ করে বক্তৃতা করেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।

আবৃত্তিশিল্প ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গোলাম মুস্তাফা আবৃত্তি পদক-২০২৪ এ ভূষিত হয়েছেন রফিকুল ইসলাম এবং জয়দুল হোসেন। বৃষ্টি-দোলা স্মৃতি পদক-২০২২ এ ভূষিত হয়েছেন পারমিতা রায় ও পংকজ পান্ডে‌ এবং বৃষ্টি-দোলা তরুণ আবৃত্তিশিল্পী পদক-২০২৩ এ ভূষিত হয়েছেন‌ পুজয়িতা দত্ত ও অনামিকা গাইন।

বিষয়:আবৃত্তি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…