চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক জরিপে পুরস্কার পেল ‘মুজিব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
বঙ্গবন্ধু ও শেখ হাসিনা পুরস্কার গ্রহণ করছেন, দর্শক জরিপে পুরস্কার পেল ‘মুজিব’. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক জরিপে পুরস্কার পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত কিংবদন্তী নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব একটি জাতির রূপকার’। 

২০ জানুয়ারি থেকে শুরু হওয়া দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবের শেষ দিন ছিলো ২৮ জানুয়ারি। এদিন বিভিন্ন বিভাগে সেরা ছবির পুরস্কার বিতরণ করা হয়। এরমধ্যে অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতে নেয় ‘মুজিব: একটি জাতির রূপকার’।

উৎসবে পুরস্কার পাওয়া ‘মুজিব’ সিনেমাটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন এই ছবির নির্বাহী প্রযোজক ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

Banglabid

সমাপনী দিনে উৎসবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ভারতীয় বাঙালি অভিনেত্রী শর্মিলী ঠাকুর, ভারতীয় প্রখ্যাত শিল্পী অঞ্জন দত্ত, ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি, সংসদ সদস্য শাহরিয়ার আলম, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল সহ বিভিন্ন দেশ থেকে উৎসবে আগত চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশের সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবে এবারের আসরে ৭৪ টি দেশের ২৫২ টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। জাতীয় যাদুঘরের বঙ্গমাতা ফজিলাতু নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে চলচ্চিত্রগুলো বিনামূল্যে উপভোগ করেছেন দর্শক।

Reneta

সমাপনী দিনে জানানো হয়, ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ২০২৪ সালের ১১ জানুয়ারি। ৯ দিনব্যাপী আগামি বছরের সেই উৎসব শেষ হবে ১৯ জানুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অডিয়েন্স অ্যাওয়ার্ড ক্যাটেগরিজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানদ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবমুজিবমুজিব: একটি জাতির রূপকারলিড বিনোদনশর্মিলী ঠাকুরশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইআইএল-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বদিউজ্জামান লস্কর

পরবর্তী

ক্ষতিপূরণের রায়ের সাথে শিশু পেল বিচারপতির চকলেট, খুশি বাবা-মা

পরবর্তী
বিচারপতি শিশুদের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিপূরণের রায়ের সাথে শিশু পেল বিচারপতির চকলেট, খুশি বাবা-মা

র‌্যাবের নিরাপত্তা কর্মীরা বিশ্ব ইজতেমায় টহল দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমায় হেলিকপ্টার টহলসহ থাকছে র‌্যাবের ৭ স্তর নিরাপত্তা

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT