রানির প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে প্রয়াত রানির প্রতিকৃতিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগের এ প্রতিনিধিদল পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি হাইকমিশনে রক্ষিত শোক বইয়ে দলের পক্ষ থেকে স্বাক্ষর করবেন।
এর আগে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মৃত্যুবরণ করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






