চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে রেহাই দেওয়া হবে না: নানক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ০৮, জুন ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
নেতারা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি জামায়াতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে হুমকি দিলে, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না। মির্জা ফখরুল সাহেব ইট মারলে পাটকেল খেতে হবে। কেউ যদি আঘাত করে, পাল্টা আঘাতের জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তুত রয়েছি।

বুধবার দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। দুপুর দেড়টার পর থেকে তেজগাঁও সাতরাস্তা মোড় হয়ে হোটেল সোনারগাঁওয়ের সামনে নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হতে শুরু করে। সোনারগাঁও হোটেল সংলগ্ন প্রান্তে ট্রাকের অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারাসহ মহানগর নেতারা।

বিএনপি-জামায়াতের ৭৫’ এর হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটনোর উদ্ধত্যপূর্ণ স্লোগান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।
তেজগাঁও সাতরাস্তা মোড় হয়ে সোনারগাঁও হোটেলের সামনে থেকে পান্থপথ হয়ে ধানমন্ডির-৩২ নম্বরে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

Banglabid

বিক্ষোভ সমাবেশেের সমাপনী বক্তব্যে নেতাকর্মীদের সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানান এবং যানজট ভোগান্তির কারণে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি বলেন, রাজপথে জবাব দেওয়ার জন্য একটু নেমেছি। আপনাদের একটু সময় নষ্ট হয়েছে। যানজটে কষ্ট হয়েছে। এজন্য আমরা করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এসময় আরো উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহানগরের নেতারা।

অন্যদিকে কর্মদিবসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কারণে রাজধানীর যানজট ভোগান্তির সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কারণে কিছু কিছু এলাকায় গাড়ি চলাচল থমকে যায়।

Reneta

বিক্ষোভ সমাবেশের আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বিএনপি জামায়াতের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন।

তিনি বলেন, কেউ যদি আঘাত করে তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা প্রস্তুত রয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বিনির্মাণে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোন কারণ নেই। আজকের সমাবেশ এটাই প্রমাণ করে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশে লাখ লাখ লোকের উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আজকের দিনে আমাদের প্রত্যয়।

ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপনী ঘোষণা করেন ঢাকা ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শতকরা ১০ ভাগেরও বেশি নারী পিসিওএস তীব্রতায় ভোগেন

পরবর্তী

‘জোকার টু’-তেও থাকছেন জোয়াকিন ফিনিক্স

পরবর্তী

'জোকার টু'-তেও থাকছেন জোয়াকিন ফিনিক্স

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়রা উত্তেজনাপূর্ণ মুহূর্তে একে অপরের সাথে ঝগড়া করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কে যাবে বিশ্বকাপে, পেরু নাকি অস্ট্রেলিয়া?

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT