রাজনীতি

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ এর লোগো, পতাকা ও শ্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের লোগো, পতাকা ও শ্লোগান সহ একটি ছবি, যা রাজনৈতিক সমাবেশের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

আজ (৮ জানুয়ারি) সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এই সমাবেশে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

বিষয়:আওয়ামী লীগ ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…