রাজনীতি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেতারা ঢাকায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগ নেতারা বলেন, পশ্চিমা দেশগুলোর ইন্ধনে বিএনপির নেতৃত্বে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে।

বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। যুবলীগ নেতারা বলেন, দেশকে ধ্বংসের ষড়যন্ত্র থেকেই আওয়ামী লীগ সভাপতিকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এসময় দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে মাঠে থাকার হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগ নেতারা।

উল্লেখ্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ রোববার পুঠিয়ায় বিএনপির সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।

বিষয়:আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বিএনপি শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…