আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অগ্নিসন্ত্রাস যাতে নির্বাচনি পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য মার্কেটসহ সারা দেশে পাহারা দেবেন দলের নেতাকর্মীরা। তিনি বলেন, সংবিধানের বাইরে কারো দেওয়া ফরমায়েশি গণতন্ত্র মেনে নেওয়া হবে না, সংবিধান অনুযায়ী দেশের গণতন্ত্র চলবে।







