রাজনীতি

জনগণ আওয়ামী লীগকে নয়, বিএনপিকে লালকার্ড দেখাবে: কাদের

বিএনপি নেতার সমাবেশে বক্তা, একজন মুখে মাস্ক পরেছেন, অন্যজন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী ডিসেম্বরে জনগণ আওয়ামী লীগকে নয়, বিএনপিকে লালকার্ড দেখাবে।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব ফরিদপুরে কাকে এমপি বানাবে, কাকে মনোনয়ন দেবে, সেটা নিয়ে এখনই বাণিজ্য শুরু করে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ফরিদপুরে এখন টাকা উড়ছে। এই দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। আপনাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান অর্থপাচারকারী, মুচলেকা দিয়ে বিদেশে চলে গেছে, তার বিরুদ্ধেও খেলা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, আর ২১ আগস্টের মাস্টার মাইন্ড হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান।

বিষয়:জনগণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…