ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় থাকতে হবে। আর ক্ষমতায় না থাকা বিএনপিকে যেতে হবে ক্ষমতায়। এর বাইরে দল দু’টো কিছুই ভাবতে পারে না বলেই ২৮ অক্টোবরকে কেন্দ্র করে উদ্বেগে আছেন সাধারণ মানুষ। এমন মন্তব্য করে নাগরিক সমাজ বলেছে, রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ হলো সংলাপ। আর এর মাধ্যমেই জনমনে স্বস্তি আসতে পারে।







