কুমিল্লা

অবন্তিকার মৃত্যু: রিমান্ড শে‌ষে কারাগারে প্রক্টর

প্রক্টরকে কারাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রক্টরকে কারাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম এক‌দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ (১৯ মার্চ) মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এই নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন।

এর আগে অবন্তিকা মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সহপাঠী আম্মান সিদ্দিকীর ৫ দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুই দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। পরে গতকাল আম্মানের ২ দিন এবং সহকারী প্রক্টরের ১ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে গ্রেপ্তারের পর কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রোববার রাতে তাদেরকে কুমিল্লায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেন।

গত শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকা।

বিষয়:অবন্তিকার মৃত্যু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…