প্রবাস সংবাদ

কানাডার সাস্কাটুনে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

বাংলাদেশের সাস্কাটুনে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাস্কাটুনে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য পূজা মণ্ডপে ভক্তরা প্রার্থনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার সাস্কাটুন শহরে সার্বজনীন পূজা পরিষদের উদ্যোগে সাস্কাটুনের কনফেডারেশন ইন হোটেলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তিনদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব।

শুক্রবার দেবীর বোধনের মাধ্যমে পূজার শুভ সুচনা হয়। প্রতিদিন সকাল ও সান্ধ্য পূজার পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। নাচ, গান, নাটকের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে বিদেশের মাটিতে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে কমিউনিটির সকল সদস্য একযোগে কাজ করেছে নিরলসভাবে।

বিজয়া দশমীতে সিঁদুর খেলার মাধ্যমে শেষ হয় এবারের দুর্গাপূজা। সাস্কাটুন সার্বজনীন পূজা পরিষদের সভাপতি অলক চৌধুরী সকল সদস্যদের প্রতি সফলভাবে পূজা সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়:কানাডার সাস্কাটুন শারদীয় দুর্গাপূজা সিঁদুর খেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…