চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাষষ্ঠী দিয়ে সারাদেশে শুরু শারদীয় দুর্গোৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শারদীয় দুর্গোৎসবের প্যান্ডেল ও প্রতিমা, মহাষষ্ঠী উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় বোধন শেষে আজ পালিত হচ্ছে মহাষষ্ঠী। রাজধানীসহ সারাদেশে এবার মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায় ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার রাতে বোধনের মধ্য দিয়ে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ আর উলুধ্বনিতে উৎসবমুখর পরিবেশে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। পূজার আনুষ্ঠানিকতায় দেবী অধিষ্ঠিত হয়েছেন মণ্ডপে মণ্ডপে। আজ মহাষষ্ঠী তিথি রাত ৯টা ৫৭ মিনিট পর্যন্ত চলবে। আগামীকাল সোমবার মহাসপ্তমী।

Banglabid

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, এবার সারাদেশে গত বছরের তুলনায় ১ হাজার ৮৯৪টি বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১। শুধু রাজধানী ঢাকায় এবার ২৫৯টি মণ্ডপে পূজা হচ্ছে, যা গতবারের চেয়ে সাতটি বেশি।

পঞ্জিকা অনুযায়ী, এবারের দুর্গাপূজায় দেবীর আগমন গজে এবং গমন দোলায়। মহাষষ্ঠীর পর সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী উদযাপিত হবে। বিজয়ার দিনে দুপুর ৩টায় ঢাকাসহ সারাদেশে শোভাযাত্রা বের হবে।

রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, শারদীয় দুর্গোৎসব সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।

Reneta

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানান, অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবকে দিয়েছে অনন্য তাৎপর্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহাষষ্ঠীশারদীয় দুর্গোৎসবশুরুসারাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চবির ফাহমিদা আক্তার চৌধুরী ইভা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাসুল (সা.)-এর পছন্দের খাবার

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডার ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আগস্ট ১৬, ২০২৬

অনলাইনে ইলিশের চটকদার বিজ্ঞাপনে গ্রাহক প্রতারণা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT