চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান সড়কে অটোরিকশা চলার অনুমতি নেই: ডিএমপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

রাজধানীর প্রধান সড়কগুলোতে অটোরিকশা চালানোর কোনো ধরনের অনুমতি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

তবে ঢাকা শহরের কোথায় কোথায় অটোরিকশা চলবে তা নির্ধারণে কাজ করছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অটোরিকশা সম্পর্কে ডিএমপির পরিকল্পনার কথা তিনি জানান।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ঘোষণার পর ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা প্রায় সব সড়কে চলছে, ব্যাপকতা বেড়েছে। এর লাগাম টেনে ধরার কোনো পরিকল্পনা ট্রাফিক বিভাগের আছে কি না জানতে চাইলে মেহেদী হাসান বলেন: অটোরিকশা চালকদের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মানবিক দিক ও তাদের অবস্থা বিবেচনা করে চলাচলে বাধা না দেওয়ার নির্দেশনা দিয়েছেন। কিন্তু অটোরিকশা চালকরা ভ্রান্ত ধারণা নিয়ে মূল সড়কেও চলে আসছেন। মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আমরা ট্রাফিক কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে বা অন্য স্টেকহোল্ডারদের মাধ্যমে তাদের শোধরানো বা সচেতনতার চেষ্টা করছি। বিশেষ করে ছোট ছোট রাস্তা বা বড় রোড নয়, এরকম কিছু সড়ক আমরা নির্ধারণ করার প্রক্রিয়া হাতে নিয়েছি। এরইমধ্যে আমরা ধানমন্ডির বেশ কিছু সড়ক নির্ধারণ করে দিয়েছি।

মেহেদী হাসান বলেন, মিরপুর রোডে, ভিআইপি সড়কে, প্রগতি সরণি সড়কে অটোরিকশা বা ব্যাটারিচালিত কোনো যানবাহন বা কম গতির যানবাহন চলবে না। এক্ষেত্রে সমন্বয় এ আইন প্রয়োগের কাজটি সমানতালে করে যাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোরিকশা চলার অনুমতি নেইডিএমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT