চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীজুড়ে অটোরিকশা চালকদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, ঢাকা
A A
রাজধানীর রাস্তায় অটোরিকশা চালকদের বিক্ষোভ ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চালক সড়কে নেমে বিক্ষোভ করছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চালকরা ছোট ছোট গ্রুপে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হচ্ছেন। সেখানে সড়ক অবরোধ করে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন তারা।

চালকদের মিছিলে মৎস্য ভবন, হেয়ার রোড ও প্রেস ক্লাবের আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন, শাহবাগ জোনের সহকারী কমিশনার শাকিল। প্রেসক্লাবের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালক মালিক সমিতি। সেখান থেকে দাবি আদায়ে চলছে গান-কবিতা। মাঝে মাঝে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দিচ্ছেন মালিক ও চালকরা।

Banglabid

এদিকে অটোরিকশা চালকদের আন্দোলনের কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। মোহাম্মদপুরে কিছু ট্রাক ও যানবাহন ভাঙচুরের অভিযোগ উঠেছে চালকদের বিরুদ্ধে।

যাত্রাবাড়ীতেও চালকরা লাঠিসোঁটা নিয়ে অন্যান্য যানবাহন আটকে দিচ্ছেন। তবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।

গত কয়েকদিন ধরেই টানা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এর ধারাবাহিকতায় আজ সকাল থেকে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। মূল সড়কে অটোরিকশা চলাচল করতে দেয়ার দাবি করেছেন তারা।

Reneta

এর আগে গতকাল সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেয়ার দাবি জানায় রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। সেইসঙ্গে সাত দফা দাবি বাস্তবায়নসহ অতিবিলম্বে ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা বাস্তাবায়ন করার দাবি জানায় সংগঠনটি।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) হাইকোর্ট তিন দিনের মধ্যে রাজধানীর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। সেদিন রাতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিম একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় নিহত হন। এ ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

এদিকে বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকরা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ শুরু করেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই বিক্ষোভ মহাখালী, মিরপুরসহ শহরের প্রধান সড়কগুলোতে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা মহাখালী লেভেল ক্রসিং অবরোধ করেন। ফলে ঢাকা ও দেশের অধিকাংশ এলাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ যৌথভাবে বিক্ষোভকারীদের রেলপথ থেকে সরিয়ে দিতে অভিযান চালায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং আশপাশের কিছু যানবাহন, ভবন ও স্থাপনা ভাঙচুর করেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোরিকশাচালকদের বিক্ষোভব্যাটারিচালিত অটোরিকশামোহাম্মদপুরযাত্রাবাড়ীশাহবাগসায়েন্সল্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ সাতজন দগ্ধ

পরবর্তী

শপথ নিলেন সিইসি ও চার নির্বাচন কমিশনার

পরবর্তী
বিচারপতিদের বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিলেন সিইসি ও চার নির্বাচন কমিশনার

নৌপরিবহন মন্ত্রণালয় এর লোগো নগর ভবনের সামনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বিসিএস থেকে নিয়োগ পাবে ১৮ হাজারেরও বেশি প্রার্থী

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT