চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝালকাঠিতে চালককে হত্যা করে অটো ছিনতাই, ৩ জনের যাবজ্জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
আদালত, জনপদ, ঝালকাঠি
A A
ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত

ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত

ঝালকাঠির নলছিটিতে চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একসঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহেব হোসেন এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হাফিজুর রহমান ও অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আ. রহমান ফরাজী ওরফে মিন্টু ফরাজী মাদারীপুরের নয়াচর এলাকার মৃত রশিদ ফরাজির পুত্র, মো. রুবেল হাওলাদার বরিশাল দূর্গাপুর এলাকার মৃত. আ. রাজ্জাকের পুত্র ও কেন্নান খান দূর্গাপুর এলাকার মৃত. আফছের খানের পুত্র। রায় ঘোষণার সময় রুবেল হাওলাদার উপস্থিত থাকলেও মিন্টু ফরাজী এবং কেন্নান খান পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, নলছিটির তিমিরকাঠি এলাকার ইজিবাইক চালক মো. সোবাহান খলিফা ২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে রাতে আর ফেরেননি। পরদিন সকাল সোয়া ৭টায় উপজেলার শ্রীরামপুর এলাকায় আমড়া গাছের নীচে মরদেহ পড়ে রয়েছে বলে চৌকিদার মারফত পরিবার জানতে পারে। সংবাদ পেয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করলে নলছিটি থানা পুলিশ তা উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এঘটনায় মৃতের পুত্র আল মামুন নলছিটি থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এসআই মফিজুর রহমান মামলাটি তদন্ত করে তথ্য- প্রযুক্তি ও সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বীকারোক্তি ও জবানবন্দি অনুযায়ী নিয়মিত আসামি করে ৩ জনকেই অভিযুক্ত করে ২০২৩ সালের ২৮ মার্চ অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মফিজুর রহমান। ৩০২/২০১/৩৭৯/৩৪ দন্ডবিধি আইনে ওই বছরের ২৫ জুলাই চার্জগঠন করে বিচার কার্য শুরু হয়।

১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ৩ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটো ছিনতাইঅটোচালককে হত্যাযাবজ্জীবন কারাদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৭

জুলাই ৩, ২০২৬

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কমিটি গঠন

জুলাই ৩, ২০২৬

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT