বাংলাদেশ

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ভিসার জন্য প্রস্তুত বাংলাদেশি পাসপোর্টের ভিসা স্ট্যাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ভিসার জন্য বাংলাদেশি পাসপোর্টে স্ট্যাম্প দেখা যাচ্ছে, যা ভিসা প্রক্রিয়ার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করা হতো এর আগে। এখন থেকে ঢাকার হাইকমিশন থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ফোনালাপ করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তখন তিনি বলেন, এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে।’

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানিয়েছেন টনি বার্ক। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন।

এর আগে, বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়াসহ কিছুদেশের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করা হতো, সম্প্রতি ভারত বাংলাদেশিদের ভিসা প্রায় বন্ধ করায় অসুবিধার মুখে পড়েন অনেকে।

বিষয়:অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…