চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়সুরিয়ার রেকর্ডে ইনিংস ব্যবধানে জিতল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১১, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে পাত্তাই পায়নি স্বাগতিক দলটি। দ্বিতীয় টেস্টের আগে আবার করোনা হানা দেয় শ্রীলঙ্কার ক্যাম্পে। উপায় না পেয়ে কোনো টেস্ট না খেলা ৩ জনকে মাঠে নামায় লঙ্কানরা। তাতে অবশ্য ভাগ্যের চাকা খুলেছে দিমুথ করুনারত্নের। অভিষিক্ত প্রবথ জয়সুরিয়ার দুর্দান্ত বোলিংয়ে অজিদের ইনিংস ব্যবধানে হারিয়েছে লঙ্কান সিংহরা।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩৯ রানের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জয়সুরিয়া।

দলকে জিতিয়ে নতুন রেকর্ডের মালিকও হয়েছেন জয়সুরিয়া। লঙ্কানদের হয়ে অভিষেকে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডটি এখন তার দখলে। ১১ উইকেট নিয়ে তার পরে এখন জয়বিক্রমা।

Banglabid

দুই ম্যাচের সিরিজে সমতায় শেষ করল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে অজিদের কাছে ১০ উইকেটে হেরেছিল করুনারত্নের দল। দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে সিজিসেরার পুরস্কা জিতেছেন দিনেশ চান্দিমাল।

শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের শতকে প্রথম দিনটা দুর্দান্ত কাটিয়েছিল সফরকারী দলটি। ১০৪ রান করা লাবুশেনকে ফিরিয়ে স্বাগতিকদের ব্রেক থ্রু এনে দেন জয়সুরিয়া। প্রথমদিনের শেষভাগে ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিনকেও ফেরান বাঁহাতি এ স্পিনার। ২৫৮ রানে ৫ উইকেট নিয়ে দিনের খেলা শেষ করে সফরকারীরা।

প্রথমদিনে সেঞ্চুরি ছুঁয়ে ফেলা স্মিথ দ্বিতীয় দিনেও শুরুটা করেছিলেন দারুণ। উইকেটের অপর প্রান্তে তাকে সঙ্গ দেয়ার কেউ ছিল না। দ্বিতীয় দিন স্কোরবোর্ডে ৩১ রান যোগ করে অ্যালেক্স ক্যারির উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুই ওভার পরে মিচেল স্টার্ককে ফেরান প্রবথ জয়সুরিয়া।

Reneta

৫ রানে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রাজিথা। শেষ উইকেটে সোয়েপসনকে নিয়ে ১৯ রান যোগ করে সফরকারীদের ৩৫০ পার করান স্মিথ। থিকশানার বলে সোয়েপসন এলবিডব্লিউ হলে ৩৬৪ রানে থামে অজি ইনিংস। ১৬ চারে ১৪৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাঁড়েন স্মিথ।

প্রথম ইনিংসে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন জয়সুরিয়া। ২ উইকেট নিয়ে তার পরে আছেন রাজিথা। একটি করে উইকেট পেয়েছেন মহেশ থিকশানা ও রমেশ মেন্ডিস।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে পাথুম নিশাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। পরের উইকেটে ঘুরে দাঁড়ায় তারা। কুশল মেন্ডিসকে নিয়ে ১৫২ রানের জুটি গড়ে লঙ্কানদের শক্ত ভিত এনে দেন দিমুথ করুনারত্নে। ৮৬ রান করে সোয়েপসনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। অজিদের চেয়ে ১৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা।

তৃতীয় দিনেও রাজত্ব করেছে স্বাগতিকরা। এদিন সফরকারীরা ভুগেছে রিভিউর সিদ্ধান্ত নিতে। অজি অধিনায়ক প্যাট কামিন্স একবার দুবার নয়, ভুল করেছেন বেশ ক’বার। এই সুযোগ কাজে লাগিয়েছেন দিনেশ চান্দিমাল। ৩০ রানে জীবন পেয়ে ডানহাতি ব্যাটার অপরাজিত থেকেছেন ২০৬ রানে। ৫৫৪ রানে থামে শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। মিচেল সোয়েপসন পেয়েছেন ৩টি উইকেট।

১৯০ রানে পিছিয়ে থেকে সোমবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু লঙ্কান স্পিনারদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি কেউ। ১৫১ রানে থামে সফরকারীদের দ্বিতীয় ইনিংস।

দ্বিতীয় ইনিংসেও স্বাগতিকদের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক জয়সুরিয়া। একাই ৬ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন তছনছ করেছেন। দুটি করে উইকেট নিয়েছেন রমেশ মেন্ডিস ও মহেশ থিকশানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চান্দিমালজয়সুরিয়ালাবুশেনলিড স্পোর্টসস্টার্কস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT