ক্রিকেট

বড় দুর্ঘটনা থেকে বেঁচেছে বিশ্বকাপ

বিশ্বকাপ স্টেডিয়ামে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের স্টেডিয়ামে দর্শকদের মধ্যে বড় দুর্ঘটনা এড়ানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাজে আউটফিল্ড, স্টেডিয়ামে দর্শকখরা, নিম্নমানের পিচ- ভারতে চলতি বিশ্বকাপ এসব ঘিরে বেশ আলোচনায়। আউটফিল্ডের কারণে আসরের শুরু থেকেই সমালোচকদের কাঠগড়ায় ধর্মশালার স্টেডিয়াম। এবার সমালোচনায় পড়েছে লক্ষ্ণৌর একানা ক্রিকেট স্টেডিয়াম। সেখানে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার ম্যাচ দেখতে আসা দর্শক বেঁচে গেছেন বড় দুর্ঘটনা থেকে।

লক্ষ্ণৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচে হঠাৎ হানা দেয় দমকা হাওয়াসহ বৃষ্টি। তাতে ভেঙ্গে পড়ে গ্যালারির একেবারে উপরের অংশে থাকা বিলবোর্ড ব্যানার। এসময় বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে সরে যান ম্যাচ দেখতে আসা কিছু দর্শক।

উপস্থিতি কম ছিল বলেই বিলবোর্ড ব্যানারের ঠিক নিচের আসনে বসা জনাকয়েক দর্শক সটকে পড়তে পেরেছেন সময়মতো। আসন ভরপুর দর্শক থাকলে ঘটতে পারত বড় দুর্ঘটনা।

বিশ্বকাপের স্টেডিয়ামে পতিত পতাকা ও ভাঙা বেঞ্চের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেসময় অবশ্য মাঠের দর্শকদের সতর্ক করে দিয়েছিল স্টেডিয়াম কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী, আপার টিয়ারে উঠে যান সেই অংশে উপস্থিত দর্শকদল।

বৈরী আবহাওয়াতে কিছু সময় খেলা বন্ধ থাকলেও শেষপর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জয়ে পেয়েছে অস্ট্রেলিয়া। লঙ্কানদের দেয়া ২১০ রানের লক্ষ্যে নেমে ৮৮ বল হাতে রেখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জয়ের বন্দরে নোঙর করে।

বিষয়:অস্ট্রেলিয়া একানা ক্রিকেট স্টেডিয়াম ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ লক্ষ্ণৌ শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…