চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুয়ার বিজ্ঞাপন বন্ধের আহ্বান অজি তারকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সম্প্রতি ভারতে পাস হয়েছে ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব গেমিং বিল ২০২৫’। নিষিদ্ধ করা হয়েছে অনলাইনে অর্থের বিনিময়ে খেলা হয় এমন সবধরনের অ্যাপ। অস্ট্রেলিয়ার ক্রিকেট থেকেও জুয়ার বিজ্ঞাপন বন্ধের জন্য অজি সরকারের কাছে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান উসমান খাজার। জুয়ার প্রচার তরুণ প্রজন্মে নেতিবাচক প্রভাব ফেলবে, মনে করেন তারকা ওপেনার।

খাজা বলেছেন, ‘আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তরুণ প্রজন্মের প্রতি। যখন এনআরএল ম্যাচ দেখি- প্রতিবার খেলা শুরুর আগে জুয়ার বিজ্ঞাপন আর অডস দেখি। এটা খুবই উদ্বেগজনক।’

‘আজকাল আমি ১৫-১৬ বছরের কিশোরদের বেটিং অ্যাকাউন্ট খুলতে দেখছি। তারা মনে করে খেলাধুলা উপভোগ করতে বাজি ধরতেই হবে। আমরা যদি তাদের সামনে শুধু জুয়া দেখাই, কিন্তু পরিণতি না দেখাই, তবে সেটা ভয়ঙ্কর পথে নিয়ে যাবে।’

অস্ট্রেলিয়ায় সম্প্রতি একটি সংসদীয় তদন্তে জুয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে প্রকাশিত হয়েছে ‘ইউ উইন সাম, ইউ লুজ মোর’ নামের প্রতিবেদন। এতে জুয়ার সমস্যা ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করে ৩১টি সংস্কারমূলক সুপারিশ করা হয়। এরমধ্যে ছিল জাতীয় জুয়া নিয়ন্ত্রক সংস্থা গঠন, বাজি কোম্পানির উপর কর, প্রলোভনমূলক অফার ও বিজ্ঞাপন নিষিদ্ধকরণ, ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য শক্তিশালী সুরক্ষা, গবেষণায় বাড়তি অর্থ বরাদ্দ এবং জনসচেতনতা কর্মসূচি।

অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা খেলাধুলায় জুয়া-বিজ্ঞাপন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। ৩৮ বর্ষী তারকা মনে করেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটসহ বিভিন্ন খেলায় জুয়ার অতিরিক্ত প্রচার তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাবে। ভারতের অনলাইন গেমিং বিল ২০২৫-এর মাধ্যমে বাস্তব অর্থভিত্তিক গেম নিষিদ্ধ করার পর খাজা চান, অস্ট্রেলিয়ান সরকারও যেন এমন কোন ব্যবস্থা গ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াউসমান খাজাজুয়াফিক্সিংভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বেঁচে থাকার জন্য বিক্রি হচ্ছে সন্তান!

মে ১৯, ২০২৬

নেইমারকে বিশ্বকাপ দলে ডেকে যা বললেন আনচেলত্তি

মে ১৯, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT