চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিচের সমালোচনা করে বিপদে খাজা, ব্যাখ্যা চাইবে বোর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া সহজ জয় পেলেও, ম্যাচজুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল পার্থের উইকেট। যেখানে তুলনামূলক বেশি সুবিধা পেয়েছিলেন দুই দলের পেসাররা। চোটের শঙ্কা কাটিয়ে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেলেও, এবার নতুন সমস্যার সামনে দাঁড়িয়ে বাঁহাতি অভিজ্ঞ ওপেনার উসমান খাজা। পার্থ টেস্টের পিচের কঠোর সমালোচনা করায় তাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) জেরার মুখে পড়তে হবে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমে খবর, ম্যাচ শেষে আইসিসির আনুষ্ঠানিক মূল্যায়নে পার্থের পিচকে ‘ভেরি গুড’ বা ‘খুবই ভালো’ রেটিং দেয়া হয়েছিল, তবে এই মূল্যায়নের সঙ্গে একমত হতে পারেননি খাজা।

গত শুক্রবার উসমান খাজা ফাউন্ডেশনের একটি ফান্ড রেইজিং অনুষ্ঠানে পার্থের পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। উইকেটকে ‘অত্যধিক বাজে’ বলে মন্তব্য করে তিনি বলেছেন,‘প্রথম দিনে ১৯ উইকেট পড়েছে, ২০ জনের গায়ে বল লেগেছে। আর এটিকে কিনা দারুণ উইকেট বলা হচ্ছে। গত বছর ভারতের বিপক্ষে সিরিজেও এমন ছিল। স্টিভেন স্মিথের মতো ব্যাটারও মাঝ ব্যাটে খেলতে পারেনি। প্রথম দিনের উইকেট ছিল খুবই বাজে।’

জাতীয় দলের একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন প্রকাশ্য সমালোচনা ভালোভাবে নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের কর্মকর্তারা মনে করছেন, এই ধরনের মন্তব্য আইসিসির মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক এবং বোর্ডের নীতির বাইরে।

তাই ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বাঁহাতি ওপেনারের সঙ্গে বসবেন বোর্ডের কর্মকর্তারা। খাজার কাছে তার এমন মন্তব্যের কারণ দর্শানো হতে পারে। হতে পারে শাস্তিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডউসমান খাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT