ক্রিকেট

ফাইনালে খেলতে ভারত-অস্ট্রেলিয়াকে যা করতে হবে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ও ফিল্ডারদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও ফিল্ডারদের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানকে হারিয়ে সবার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ হওয়ার সুযোগ আছে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কার। অজিদের সঙ্গে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থটিতে হেরেছে ভারত। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট আর নিজেদের হাতে থাকছে না টিম ইন্ডিয়ার, তাকিয়ে থাকতে হচ্ছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজের দিকেও।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে ভারত এবং শ্রীলঙ্কার চেয়ে বেশ খানিকটা এগিয়ে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টে ভারতকে ১৮৪ রানে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ জিততে পারলে ফাইনালের টিকিট হাতে পাবে প্যাট কামিন্স বাহিনী।

সিডনিতে জয় না পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের এক টেস্টে জিতলেই ফাইনালে যাবে অস্ট্রেলিয়া। যার অর্থ, হাতে থাকা তিন ম্যাচের একটি জিতলেই সাউথ আফ্রিকার প্রতিপক্ষ হবে অজিরা।

এখন অস্ট্রেলিয়ার জয়ের হার ৬১.৪৬ শতাংশ। অস্ট্রেলিয়া সিডনি টেস্ট জিতে শ্রীলঙ্কার কাছে হারলে তাদের হার হবে ৫৭.০২ শতাংশ। তখন শ্রীলঙ্কার হবে ৫৩.৮৫ শতাংশ ও ভারতের ৫০ শতাংশ।

সিডনি টেস্টে ড্র হলেও ভারতের চেয়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। কিন্তু তখন শ্রীলঙ্কার সুযোগ বাড়বে। লঙ্কানরা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে দিলে ফাইনালে উঠে যাবে। তাদের জয়ের হার দাঁড়াবে ৫৩.৮৫ শতাংশ, আর অস্ট্রেলিয়ার ৫৩.৫১।

সিডনিতে সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে ফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়বে ভারত। তবে জিতলেও অস্ট্রেলিয়ার-শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। আশা করতে হবে অস্ট্রেলিয়া যেন একটি ম্যাচও না জেতে। ভারত সিডনিতে জিতলে জয়ের হার হবে ৫৫.২৬ শতাংশ।

অন্যদিকে সিডনি টেস্টে ড্র না হলে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার সিরিজের আগেই বাদ পড়ে যাবে ভারত। সিডনি টেস্ট ড্র হলে আর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে পারলে সম্ভাবনা থাকবে শ্রীলঙ্কার।

বিষয়:অস্ট্রেলিয়াকামিন্সটেস্ট চ্যাম্পিয়নশিপবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতমেলবোর্ন টেস্টে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…