চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্ট ঝড় থামিয়ে দিনের শেষটা রাঙাল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে রিশভ পান্ট ঝড়ো ব্যাটিং করলেও দিনের শেষটা রাঙিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে মোট ১৫ উইকেটের পতন হয়েছে। এরমধ্যে ৯ উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার, বাকি ৬টি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারতের। প্রথম ইনিংসে ৪ রানের লিড পাওয়া ভারত দিন শেষ করেছে ৬ উইকেটে ১৪১ রানে। ১৪৫ রানের লিড পেয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসের মতো এবারও ৪ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ড।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার টসে জিতে ব্যাটে নামে ভারত। প্রথমদিনে সব উইকেট হারিয়ে ১৮৫ রানে অলআউট হয় বুমরাহ বাহিনী। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন রিশভ পান্ট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৮১ পর্যন্ত তুলতে পারে স্বাগতিক অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ভারতের ওপেনিং জুটি ভাঙে ৪২ রানে। পরে দ্রুত উইকেট হারায় ভারত। ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এই অবস্থায় ব্যাট হাতে পাল্টা আক্রমণ চালান পান্ট। ৩৩ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬১ রান আসে তার ব্যাটে। তিনি আউট হলে দিনের খেলা শেষ করে আসেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।

ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে এসেছে ২২ রান এবং সমান ১৩ রান করে এনেছেন লোকেশ রাহুল ও শুভমন গিল। এদিন অধিনায়কের দাতিত্ব সামলানো বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৬ ও নিতীশ কুমার রেড্ডি করেন ৪ রান।

এর আগে ৩ ওভারে ১ উইকেটে ৯ রান নিয়ে শনিবার দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনের মধ্যে ৫১ ওভারে ১৮১ রানে অলআউট হয় প্যাট কামিন্সের দল।

মার্নাস লাবুশেনকে ২ রানে সাজঘরের পথ দেখান বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের নেতৃত্ব পাওয়া পেসার আগেরদিন ২ রানে আউট করেছিলেন উসমান খাজাকে। ক্রিজ আঁকড়ে থাকার চেষ্টায় স্যাম কনস্টাসকে আউট করেন মোহাম্মদ সিরাজ। ৩৮ বলে ৩ চারে ২৩ রানে থামে তার ইনিংস। একই ওভারে ট্র্যাভিস হেডকেও ফেরান সিরাজ। ৩৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

Reneta

চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন স্টিভেন স্মিথ ও বিউ ওয়েবস্টার। তাদের জুটি বড় করতে দেননি প্রসিধ কৃষ্ণা। ৩৩ রানে আউট হন স্মিথ। মধ্যাহ্ন বিরতির পর চোটে পড়ে আর মাঠে নামেননি বুমরাহ। তার অনুপস্থিতিতে বাকি কাজ সেরে নেন সিরাজ-কৃষ্ণারা।

স্মিথের পর অ্যালেক্স ক্যারিকেও সাজঘরে ফেরান কৃষ্ণা। ৩৬ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে। অন্যদিকে একপ্রান্ত আগলে রাখা অভিষিক্ত ওয়েবস্টার ১০৫ বলে ৫ চারের মারে ৫৭ রান করে আউট হন। দলের সংগ্রহ তখন ৯ উইকেট হারিয়ে ১৬৬। শেষ উইকেটে নাথান লায়ান ও স্কট বোল্যান্ড মিলে আরও ১৫ রান যোগ করেন।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন সিরাজ ও কৃষ্ণা। দুটি করে উইকেট শিকার করেন নিতীশ কুমার রেড্ডি ও বুমরাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সকোহলিপান্টবুমরাহবোর্ডার-গাভাস্কার ট্রফিবোল্যান্ডভারতরোহিতলিড স্পোর্টসসিডনি টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬

শ্রোতার হৃদয়ে অমর ‘মাইলস’-এর শাফিন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT