চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পায়ার লিফটে আটকে পড়ায় টেস্ট দেরিতে শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাম্পায়াররা লিফটে আটকে পড়ার সময় আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন ঘটেছে অপ্রত্যাশিত এক ঘটনা। লাঞ্চ বিরতির পর অদ্ভুত এক কারণে দেরিতে শুরু হয় খেলা। লিফটে আটকে যাওয়ার কারণে নির্ধারিত সময়ে নিজের কক্ষে পৌঁছাতে পারেননি তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

অস্বাভাবিক এই ঘটনাটি ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে। খেলোয়াড় এবং মাঠের আম্পায়াররা লাঞ্চ বিরতির পর মাঠে যাওয়ার সময় তৃতীয় আম্পায়ার ইলিংওয়ার্থ তার কক্ষে না বসায় রীতিমতো বিস্মিত হন।

লিফট থেকে বের হতে পারার পর নির্ধারিত কক্ষে ঢুকে ইলিংওয়ার্থ নিজের আসনে বসেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরও আসনে বসার সময় তিনি হাস্যজ্জ্বল ছিলেন।

Banglabid

দ্বিতীয় সেশনের খেলা ৫ মিনিটের বেশি বিলম্বের পর শুরু হয়। এ সময় টিভি ধারাভাষ্যকাররা নিশ্চিত করেন, লিফটে তৃতীয় আম্পায়ার আটকে পড়ার কারণেই খেলা দেরিতে শুরু হয়েছে।

ইংলিশ আম্পায়ার ইলিংওয়ার্থ সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খেলোয়াড়ি জীবনে তিনি ইংল্যান্ডের হয়ে ৯ টেস্ট ও ২৫ ওয়ানডে খেলেছিলেন।

মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩১৮ রানের জবাবে ২৬৪ রানে অলআউট হয় পাকিস্তান। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ৮২ রান। সফরকারীদের চেয়ে ১৩৬ রানে ক্যাঙ্গারুরা এগিয়ে আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টআম্পায়ারইলিংওয়ার্থএমসিজিপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে পিকনিক বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে নিহত ৪

পরবর্তী

টাঙ্গাইলে ভোটের উত্তাপ বাড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা

পরবর্তী
টাঙ্গাইলে ভোটের উত্তাপ বাড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ভোটের উত্তাপ বাড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা

চট্টগ্রামে নির্বাচন ভবনের ছবি, আধুনিক স্থাপনা ও গ্লাস ফেসিং. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনারকে জনপ্রতিনিধিদের চিঠি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT