চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি, খাজার প্রতিবাদ ও লাবুশেনের হাল ধরার প্রথমদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী জুটিতে ৯০ রান তুলে অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। অল্প সময়ে দুই ওপেনারের বিদায়ে স্টিভেন স্মিথকে নিয়ে পরে কার্যকরী জুটি গড়েন মার্নাস লাবুশেন। স্মিথও সাজঘরে ফিরলে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হাল ধরে রেখে দিন পার করেছেন লাবুশেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে মঙ্গলবার টসে হেরে ব্যাটে নামা অস্ট্রেলিয়ার প্রথমদিন শেষে সংগ্রহ ৩ উইকেটে ১৮৭ রান। ধৈর্যশীল ব্যাটিংয়ে লাবুশেন ১২০ বলে ৩ চারে ৪৪ ও ১৯ বলে এক চারে ৯ রানে ট্রাভিস হেড দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। বৃষ্টির কারণে প্রথম দিনে ৬৬ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি।

বিদায়ী টেস্ট সিরিজ খেলতে থাকা ওয়ার্নারের সঙ্গে ব্যাটিংয়ে নামার সময় দৃষ্টি কাড়েন খাজা। আইসিসির বাধার মাঝে ইসরায়েলের অভিযানের শিকার ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থনে বার্তা ঠিকই দিয়েছেন। যেভাবে দিতে চেয়েছিলেন সেভাবে অবশ্য দিতে পারেননি। অজিদের টপঅর্ডার ব্যাটার জুতায় দুই কন্যা আইশা ও আইলার নাম লিখে মাঠে নেমে প্রতিবাদ জানান।

Banglabid

টেস্ট মেজাজে দারুণ ছন্দে ছিলেন ওয়ার্নার। ফিফটি পাওয়ার আগে সাজঘরে ফিরতে হয়েছে। ৮৩ বলে ৩ চারে ৩৮ রান করে আঘা সালমানের বলে প্রথম স্লিপে বাবর আজমের তালুবন্দি হন।

খাজাও পাননি ফিফটি। হাসান আলীর বলে দ্বিতীয় স্লিপে থাকা সালমানের হাতে ক্যাচ দেন, ১০১ বলে ৫ চারে ৪২ রানের ইনিংস খেলে যান।

তৃতীয় উইকেটে স্মিথের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন লাবুশেন। পার্থ টেস্টে অভিষেক হওয়া ডানহাতি পেস অলরাউন্ডার আমের জামালের শিকার হন স্মিথ। অজিদের সাবেক অধিনায়ক ৭৫ বলে ২৬ রানে রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন। আম্পায়ার আউট না দিলেও রিভিউতে সফরকারীরা সফল হয়।

Reneta

খাতা খোলার আগে শাহিন শাহ আফ্রিদির বিমারের কবলে পড়েছিলেন ট্রাভিস হেড। ক্যাঙ্গারুদের অলরাউন্ডার মাথা সরিয়ে নিতে পারলেও বল তার কাঁধে আঘাত হানে। আম্পায়ার নো বলের সংকেত দেন। হেডের কাছে গিয়ে পরে ভুলের জন্য অনুতপ্ত হন পাকিস্তান পেসার।

দিনের বাকি সময়টা হেডকে নিয়ে পার করেন লাবুশেন। দিনের শেষ ওভারে ব্যক্তিগত ৮ রানে হেড জীবন পান। সালমানের বলে দ্বিতীয় স্লিপে থাকা শান মাসুদ ক্যাচ নিতে ব্যর্থ হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টএমসিজিখাজাপাকিস্তানবক্সিং ডে টেস্টবৃষ্টিলাবুশেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের উন্নয়নে আরেকটিবার নৌকায় ভোট চান শেখ হাসিনা

পরবর্তী

রাবেয়া খাতুনের জন্মদিনে দিনভর যতো আয়োজন

পরবর্তী
রাবেয়া খাতুনের জন্মদিনে এক সুন্দর ও স্মরণীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবেয়া খাতুনের জন্মদিনে দিনভর যতো আয়োজন

ওবায়দুল কাদেরের ছবি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমান দেশের গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT