চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অর্থহীন’ এর সাথে শিশিরের কুড়ি বছরের যাত্রার সমাপ্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৩
বিনোদন
A A

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’। ২৫ বছরের এই দলের সঙ্গে বিগত ২০ বছর ধরে আছেন গিটারিস্ট শিশির আহমেদ। সোমবার রাতে আচমকাই দল ছাড়ার ঘোষণা দেন তিনি।

বিষয়টি প্রথমে অর্থহীন এর ফেসবুক থেকে জানানো হয়। এর ঘণ্টাখানেক পর শিশির আহমেদ নিজেও একটি স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।

শিশির স্ট্যাটাসে লিখেন,‘আপনারা জেনে হয়তো কষ্ট পাবেন যেভাবে আমার লাগছে। দীর্ঘ ২০ বছরের যাত্রা অর্থহীনের সাথে আমার এখানেই শেষ। অর্থহীনের সাথে যুক্ত নেই আর এই চিন্তাই আমাকে অনেক কষ্ট দিচ্ছে।’

৩ মার্চ ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নেন শিশির। এ বিষয়ে অর্থহীন এর অফিশিয়াল পেজ থেকে জানানো হয়, ‘২০০৩ সালে অর্থহীনের চতুর্থ অ্যালবাম ‘ধ্রুবক’ বের হয়েছিলো। এই অ্যালবামে অর্থহীনের লাইনআপে একটা পরিবর্তন আসে। পিকলুর পাশাপাশি শিশির আহমেদ গিটারিস্ট এবং কিবোরডিস্ট হিসেবে নিযুক্ত হয়। অর্থহীনের ২৫ বছরের যাত্রায় শিশির মিশে আছে প্রায় ২০ বছর ধরে। এই দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটলো এ মাসের ৩ তারিখ। অত্যন্ত দুঃখের সাথে খুব অসম্ভব রকমের এই খবরটা আপনাদের সবাইকে দিতে হচ্ছে আজ!’

সেখানে আরও লেখা হয়,‘আমাদের শিশির ব্যক্তিগত কারণে ব্যান্ড ত্যাগ করেছে সেদিন। শিশিরের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তার কাছ থেকে আরও অনেক অসম্ভব সুন্দর গানের অপেক্ষায় থাকলাম আমরা সবাই।’

চার বছর পর গেল বছরের শেষে নতুন গান প্রকাশ করে অর্থহীন। ফিনিক্স ডায়েরি ১ অ্যালবামের প্রথম গান ‘আমার এ গান’–এর ভিডিও প্রকাশের পর দারুণ সাড়াও ফেলে শ্রোতা দর্শকের কাছে। ‘অর্থহীন’ এর দলনেতা সুমন মাঝখানে ক্যানসার ও একের পর এক অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন। সে কারণে এতোদিন নতুন গানও পায়নি ‘অর্থহীন’ এর শ্রোতারা। যখনই নিয়মিত হলো দলটি, তখনই শিশিরের ছেড়ে যাওয়ার ঘটনা মানতে পারছেন না অর্থহীন ভক্তরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থহীনব্যান্ডলিড বিনোদনশিশির আহমেদসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT