অং সান সুচিকে কারাগার থেকে সরিয়ে করা হয়েছে গৃহবন্দী

অং সান সুচি গৃহবন্দী থেকে মুক্তি পেয়ে দেখা যাচ্ছে, তার পাশে একটি লাল রঙের ফুলের গুচ্ছ।. Channel i News – চ্যানেল আই নিউজ
মিয়ানমারের জান্তা সরকার দেশটির সাজাপ্রাপ্ত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে গৃহবন্দী করেছে। কারাগার থেকে সরিয়ে নিয়ে তাকে গৃহবন্দী করা হয়েছে।
বুধবার ১৭ এপ্রিল এক সূত্র এএফপি’কে এ কথা জানিয়েছে।
পৃথকভাবে দেশটির সামরিক কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, গরম আহাওয়ার কারণে দেশটির বয়স্ক কারাবন্দীদের প্রয়োজনীয় যত্ন নেয়া হচ্ছে।
এক্ষেত্রে ৭৮ বছর বয়সী নোবেল বিজয়ীর ক্ষেত্রে এমন পদক্ষেপ সাময়িক বা সাজা হ্রাসের অংশ কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






