চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগার থেকে মুক্তি পেয়ে গৃহবন্দী অং সান সু চি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ন ২৭, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে থাকতে হবে গৃহবন্দী হিসেবে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করে সামরিক জান্তা। এরপর থেকে আটক ছিলেন মিয়ানমারের সাবেক এই সরকার প্রধান।

বৃহস্পতিবার ২৭ জুলাই বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) নেপিডোর একটি সরকারি ভবনে সু চিকে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত ৭৮ বছর বয়সী এই নেত্রী প্রায় এক বছর যাবৎ নির্জন কারাবাসে শাস্তি ভোগ করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৩৩ বছরের সাজা হয়েছে। এছাড়াও গত প্রায় দু’বছর ধরে সু চির অবস্থান এবং অবস্থা সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায়নি।

২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশটি গৃহযুদ্ধের দিকে চলে গেছে। সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের জেরে প্রাণ হারায় হাজার হাজার মানুষ। সেনা আদালতে অত্যন্ত গোপনীয়তার মধ্যেই তার সাজা ঘোষণা করা হয়।

কারাগার থেকে তার স্থানান্তরের বিষয়টি সামরিক বাহিনী অথবা সামরিক জান্তা সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। তবে তাকে কারাগার থেকে বের করে গৃহবন্দী করার বিষয়টি একাধিক কারা কর্তৃপক্ষ থেকে নিশ্চিত হয়েছে বিবিসি। আর এমন পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই নেতাকে মুক্তি দেওয়ার জন্য শুরু থেকেই চাপের মধ্যে আছে জান্তা সরকার।

এর আগে সু চি অসুস্থ বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু সেই গুঞ্জন অস্বীকার করে জান্তা সরকার। তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি নেপিডোর যে কারাগারে ছিলেন সেখানকার একটি সূত্র।

Reneta

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে অং সান সু চির সাথে দেখা করেছেন বলে নিশ্চিত করেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোন তথ্য দেননি।

সু চিকে মুক্তি দিতে দেশটির সেনাবাহিনীকে অনুরোধ জানিয়েছেন তার ছোট ছেলে কিম অ্যারিস। তাছাড়া তিনি তার মাকে সাহায্য করার জন্য বিশ্ব মোড়লদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান।

ব্রিটিশ নাগরিক কিম অ্যারিসের দাবি, সেনাবাহিনী তাকে তার মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে কোন তথ্য দেয়নি। তিনি বার্মিজ দূতাবাস, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক রেড ক্রসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কেউ-ই তাকে সাহায্য করতে পারেনি।

ট্যাগ: অং সান সু চিমিয়ানমারসামরিক জান্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি ১, ২০২৬

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT