চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ আগস্ট: সপরিবারে মুজিব হত্যার ৫০ বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে সপরিবারে নিহত হন তিনি। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি অন্যতম কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিচালিত ওই ভয়াবহ হত্যাযজ্ঞে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল, তার স্ত্রী সুলতানা কামাল, শেখ জামাল ও তার স্ত্রী রোজী জামাল, কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এবং ছোট ভাই শেখ আবু নাসের প্রাণ হারান। ঘটনার সময় বঙ্গবন্ধুর দুই কন্যা—শেখ হাসিনা ও শেখ রেহানা—দেশের বাইরে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।

সেই রাতেই হামলা চালানো হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ আত্মীয় শেখ ফজলুল হক মণি এবং আবদুর রব সেরনিয়াবাতের বাসায়। নিহত হন শেখ মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, সেরনিয়াবাত পরিবারের বেশ কয়েকজন সদস্য—তার কন্যা বেবী (১৪), পুত্র আরিফ (১২), নাতি বাবু (৪), ভাগনে আবদুল নইম খান রিন্টু, ভাতিজা শহীদ সেরনিয়াবাতসহ তিন অতিথি এবং চারজন গৃহকর্মী।

মুজিব পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ
পরিবারসহ শেখ মুজিবুর রহমান
Banglabid

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়েরা খাতুন। কলকাতা ইসলামিয়া কলেজে পড়াকালীন তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের মতো নেতাদের সংস্পর্শে এসে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন।

পাকিস্তান আমলে পূর্ব বাংলার অধিকার আদায়ে সক্রিয় ভুমিকা রাখেন শেখ মুজিব। তিনি আওয়ামী লীগের নেতৃত্বে দাঁড়িয়ে পূর্ব পাকিস্তানের জনগণের স্বার্থরক্ষায় ছয় দফা দাবি পেশ করেন, যা তখনকার শাসকগোষ্ঠী ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়েছিল। এই ছয় দফা দাবির কারণে তিনি বারবার কারাবরণ করেন—মোট কারাভোগ প্রায় ১৩ বছর।

১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু ১৯৬৯ সালের গণ-আন্দোলনের মুখে মামলাটি বাতিল করতে বাধ্য হয় সরকার। ১৯৭০ সালের নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী তাকে সরকার গঠনের সুযোগ দেয়নি, যার পরিণতিতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।

Reneta

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালন করা হতো এবং দিনটি ছিল সরকারি ছুটি। তবে চলতি বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার শোক দিবসের সরকারি স্বীকৃতি ও ছুটি বাতিল করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যুবার্ষিকীশেখ মুজিবুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT