চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোর করে চেয়ারম্যান প্রার্থীর সাক্ষর নিয়ে প্রার্থিতা প্রত্যাহারের চেষ্টা

হাফিজ রায়হান সাদা হাফিজ রায়হান সাদা
৯:৩২ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৪
জনপদ, জামালপুর, রাজনীতি
A A

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিনের সাক্ষর জোর করে নিয়ে প্রার্থিতা বাতিলের চেষ্টার অভিযোগ উঠেছে।

আজ রোববার (২১ এপ্রিল) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী নিজে লিখিত অভিযোগ নিয়ে অবস্থান করছিলেন। এসময় প্রতিপক্ষ প্রার্থীর লোকজনও সমঝোতার জন্য একইস্থানে উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিন উল্লেখ করেন, সমঝোতার কথা বলে কিছু লোক তার কাছ থেকে সাক্ষর আদায় করে এবং প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেয়। তিনি এই সমঝোতায় একমত না। কিন্তু তার বিরুদ্ধে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অপপ্রচার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রোববার দুপুরের দিকে সামস উদ্দিন লিখিত অভিযোগটি জমা দেন। এর কিছুক্ষণ আগে তারই সাক্ষরকৃত প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত আবেদন জমা দেন প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। এরপর পাল্টা অভিযোগ নিয়ে তিনি সশরীরে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে হাজির হন।

সরিষাবাড়ীতে উপজেলা চেয়ারম্যান পদে চারজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

অভিযোগ রয়েছে, রফিকুল ইসলামের বিজয় নিশ্চিতের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামস উদ্দিনকে সরাতে রাজধানী ঢাকায় দফায় দফায় বৈঠক হয়। স্থানীয় এমপির পরিবারের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা সমঝোতার নেতৃত্ব দেন।

Reneta

বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিন মুঠোফোনে জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন সমঝোতার কথা বলে আমার সাক্ষর নেয় এবং ওই সাক্ষরে প্রত্যাহারের আবেদন লিখে তারাই নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেন। ঘটনা শোনার পর আমি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে সশরীরে উপস্থিত হয়ে পাল্টা আবেদন করেছি।

এব্যাপারে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, এডভোকেট শহিদুল ইসলাম চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিনের প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদন নিয়ে এসেছিলেন। উপজেলা কার্যালয়ে জমার নিয়ম না থাকায় তাকে জেলায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অভিযোগ প্রসঙ্গে স্থানীয় এমপির ছোট ভাই এডভোকেট শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, সমঝোতা কীভাবে হয়েছে তা জানি না। প্রত্যাহারের আবেদন আমি নিয়ে যাইনি, নেতাকর্মীরা নিয়ে গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শায়েনুজ্জামান জানান, প্রত্যাহারের শেষসময় আগামীকাল। একবার সামস উদ্দিনের নামে প্রত্যাহারের আবেদন পেয়েছি, পরে আবার প্রার্থী নিজে এসে বলছেন যে, তিনি প্রত্যাহার করেননি। আমরা আইনগত বিষয়টি খতিয়ে দেখছি যে, কী সিদ্ধান্ত নেওয়া যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষই সমঝোতার চেষ্টায় নির্বাচন কার্যালয়ে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেয়ারম্যানস্বাক্ষর
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT