চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে প্রতারণার চেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A
মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম ব্যবহার করে মোবাইল ফোনে বিভিন্ন দূতাবাস থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টা করছে একটি প্রতারক চক্র।

সম্প্রতি একাধিক দূতাবাসে এমন ফোন কল ও বার্তা যাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।

পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

গত ৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব (রাজনৈতিক-২ শাখা)  কে এম ইয়াসির আরাফাতের সই করা এক চিঠিতে বলা হয়েছে  সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের নাম ও পরিচয় ব্যবহার করে একটি মোবাইল নম্বর (+৮৮০১৬৩৫৬০১১২১) থেকে বিদেশে অবস্থিত বিভিন্ন বাংলাদেশ দূতাবাসে ফোন করে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য চাওয়ার ঘটনা ধরা পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি করেছে।

তথ্য অনুযায়ী, ওই নম্বর থেকে ভারত, নাইজেরিয়া ও কানাডায় বাংলাদেশের কয়েকটি কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। এর মধ্যে রয়েছে চেন্নাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন, আবুজায় বাংলাদেশের হাইকমিশন এবং টরেন্টোতে কনস্যুলেট জেনারেল কার্যালয়।

চিঠিতে বলা হয়েছে, প্রতারকরা নিজেদের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য জানতে চাইছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং সরকারের ভাবমূর্তির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতে সংবেদনশীল তথ্য ফাঁসের আশঙ্কা তৈরি হয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

Reneta

এ অবস্থায় বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ওই নম্বর ব্যবহারকারী ব্যক্তি বা চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদ মর্যাদার এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, সরকারি কোনো কর্মকর্তা বা মন্ত্রিপরিষদ সচিব কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে এ ধরনের তথ্য সংগ্রহ করেন না।

তাই এ ধরনের কল বা বার্তা পেলে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে বাহিনী কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশপ্রতারণাবিভিন্ন দূতাবাসমন্ত্রিপরিষদ সচিবমন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিস্বরাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT