প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন কারো হাতে যাতে দেশ না যায় যার হাতে দেশ আবার ধ্বংস হয়। মানুষের ওপর হামলা করা কোন ধরনের রাজনীতি বলে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। সাউথ আফ্রিকার জোহানেসবার্গে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, বিএনপি এতো টাকা লুট করে বাইরে নিয়ে গেছে যে, সেই টাকা ছড়িয়ে আবার ধ্বংসাত্মক কাজ শুরু করেছে।







