‘পত্রিকা অফিসে হামলা সংবাদপত্রের স্বাধীনতার জন্য চরম হুমকি’

প্রেসিডেন্টের সঙ্গে এক সাংবাদিকের সাক্ষাৎকারের মুহূর্তের ছবি, যেখানে তিনি গম্ভীর মুখে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
পত্রিকা অফিসে হওয়া সাম্প্রতিক বিশৃঙ্খলা কোনভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন সংবাদপত্র মালিকদের সংগঠন ‘নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব)’ সভাপতি একে আজাদ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, কর্মসূচীর নামে পত্রিকা অফিস ঘেরাও, বিশৃঙ্খলা সৃষ্টি, পত্রিকা অফিসে হামলা, পত্রিকা বিতরণে বাধা কোনোভাবেই কাম্য নয়।
এসময় তিনি আরও বলেন, এসবের মাধ্যমে যে ভয়ভীতির পরিবেশ তৈরা করা হচ্ছে তা সংবাদপত্রের স্বাধীনতার জন্য চরম হুমকি।
এসময় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, আজকে এমন নবরুপে স্বাধীন সাংবাদিকতার ওপর যে হামলা হচ্ছে তা নিন্দনীয় ও শঙ্কাজনক। স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে। এ ক্ষেত্রে রাজনীতিবিদদের সহায়তা কাম্য।






