খুলনার শিববাড়ি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার ২ জানুয়ারি বিকেলে শেখ পাড়ার সমাজসেবা অফিস থেকে ফেরার পথে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এতে ৮ জন আহত হন, যার মধ্যে ২ জন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
আহতরা খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পী হামলার নিন্দা জানান।
সোনাডাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








