চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২২
আন্তর্জাতিক, শিল্প সাহিত্য
A A

ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তার ওপর এই হামলা হয়। হামলাকারীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান: চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সাবেক এই বুকার পুরস্কার বিজয়ী লেখক। এ সময় তাঁরা এক ব্যক্তিকে মঞ্চে দৌড়ে যেতে দেখেছেন। ওই ব্যক্তি রুশদির সঙ্গে পরিচিত হওয়ার ছলে ঘুষি বা ছুরিকাঘাত করেছিলেন। পুলিশ ছুরিকাথাতের বিষয়টি নিশ্চিত করেছে।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই রুশদিকে সহায়তা করতে অনুষ্ঠানে উপস্থিত লোকজন মঞ্চে ছুটে আসেন।
১৯৮৮ সালে তার উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হলে তিনি সারা বিশ্বের মুসলিমদের কাছে বিতর্কিত হয়ে ওঠেন। ইরান সরকার তাকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করে। এরপর থেকে তিনি ক্রমাগত হত্যার হুমকি পেয়ে আসছেন।

আহমেদ সালমান রুশদি একজন ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তার দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন ১৯৮১ সালে ম্যান বুকার পুরস্কার অর্জন করেছিল। তার লেখার অনেকটা অংশ জুড়েই থাকে ভারতীয় উপমহাদেশ। বলা হয়ে থাকে যে তিনি জাদু বাস্তবতার সাথে ঐতিহাসিক কল্পকাহিনী একত্রিত করে লিখেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিউইয়র্কসালমান রুশদিহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কারিনার মৃত্যুতে বাবার আবেগঘন পোস্ট

মে ১৬, ২০২৬

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

মে ১৬, ২০২৬

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT