ফুটবল

দেশে পৌঁছেছে আতসুর মরদেহ

আতসুর মরদেহ বহনকারী বিমান ও সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে আতসুর মরদেহ বহনকারী বিমান ও সেনা সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্কে ভূমিকম্পে নিহত ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর মরদেহ দেশে পৌঁছেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪০-এর দিকে মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আক্রার কোতোকা বিমানবন্দরে অবতরণ করে। ঘানার সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রয়াত তারকার কফিনে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানান। পরে সামরিক হাসপাতালের মর্গে নেয়া হয়।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঘানার ভাইস প্রেসিডেন্ট মাহমুদু বাউমিয়া। বলেছেন, ‘আমরা আশার বিপরীতে আশা নিয়ে ছিলাম। প্রতিটি দিনই প্রার্থনার পর প্রার্থনায় কেটেছে আমাদের। কিন্তু হায়! যখন তাকে পাওয়া গেল, সে আর জীবিত ছিল না। যা একটি বেদনাদায়ক ক্ষতি। খুবই বেদনাদায়ক।’

বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন আতসুর পরিবারের সদস্যরা। ফ্লাইটে কফিনের সঙ্গে ছিলেন তার ভাই ও বোন। যারা আতসুর মরদেহ উদ্ধারের সময় তুরস্কে ছিলেন।

শনিবার সকালে ধ্বংসস্তূপ থেকে আতসুর মরদেহ উদ্ধার করা হয়। রোববার চেলসি ও নিউক্যাসেল ইউনাইটেডের সাবেক ফুটবলারের মরদেহ ঘানার পথে নেয়া হয়।

ঘানার হয়ে ৬৯ ম্যাচে ৫ গোল করেছেন আতসু। গতবছরের সেপ্টেম্বরে সৌদি ক্লাব আল রায়েদ থেকে তুর্কি ক্লাব হেটাস্পোরে নাম লিখিয়েছিলেন। ভূমিকম্পের আগের রাতে তুর্কি সুপার লিগে নিজ ক্লাবের জার্সিতে গোল করেছিলেন।

বিষয়:আতসু ঘানা চেলসি তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প নিউক্যাসেল হেটাস্পোর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…