ফুটবল

নয় তলা থেকে পড়েছিলেন আতসু

তুরস্ক-সিরিয়া ভূমিকম্প

আতসু ফুটবল খেলায় উত্তেজিত, মুখে হাসি ও উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আতসু ফুটবল ম্যাচে অংশগ্রহণরত, উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয়েছিলেন ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসু। ৭.৮ মাত্রার ভূমিকম্পের আগে একটি ভবনের ৯ম তলাতে ছিলেন তিনি। চেলসি ও নিউক্যাসেলের সাবেক এ উইঙ্গারের বেঁচে ফেরাকে ‘অলৌকিক’ বলেছেন তার এজেন্ট নানা সেচের।

`রোববার মধ্যরাতে তার সঙ্গে শেষবার কথা হয়েছিল। ক্রিস্টিয়ান ও তার সতীর্থরা তাদের এক বন্ধুর অ্যাপার্টমেন্টে রাত সাড়ে তিনটা পর্যন্ত জুজু খেলেছিলেন। সেখান থেকে তার বাসার দূরত্ব ৩০ মিনিটের। তিনি ৪ টায় বাসায় ফেরেন। এর প্রায় ২০ মিনিট পরে ভূমিকম্প শুরু হয়।’

‘ভোর পাঁচটায় তার ক্লাবের এক কর্মকর্তা আমাকে ফোন করে ক্রিস্টিয়ান সম্পর্কে জানতে চায়। তখন তিনি আমাকে জানান ক্রিস্টিয়ানের ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তারা তার খোঁজ পায়নি।’

‘উদ্ধারের সময় আমি আশা করছিলাম তিনি জেগে আছেন। কেননা ভূমিকম্পের সময় তিনি ঘুমাননি। ১১ তলা ভবনটির ৯ম তলায় ছিলেন আতসু। ক্লাবের কর্মকর্তারা আমাকে তাকে খুঁজে পেতে সাহায্যের চেষ্টা করেছিল। কিন্তু তা কঠিন ছিল। কেননা তারাও তাদের নিজের পরিবার ও বন্ধুদের খুঁজে বের করার চেষ্টা করেছিল।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আতসু। এখনও জ্ঞান ফেরেনি আছেন চেলসি ও নিউক্যাসেলের সাবেক এ উইঙ্গারের।

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সাত হাজার ৮০০ ছাড়িয়েছে নিহতের সংখ্যা। নিহত হয়েছেন তুর্কি গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য।

বিষয়:আতসু ঘানা চেলসি তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প নিউক্যাসল সেচের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…